Hosea 5:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আফরাহীমকে জানি, ইসরাইলও আমার অগোচর নয়; বস্তুত হে আফরাহীম, তুমি এখন জেনা করেছ, ইসরাইল নাপাক হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইফ্রয়িম সম্পর্কে আমি সবকিছু জানি; ইস্রায়েলও আমার কাছে গুপ্ত নয়। ইফ্রয়িম, তুমি এখন বেশ্যাবৃত্তির গ্রহণ করেছ, আর ইস্রায়েল হয়েছে কলুষিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ইফ্রয়িমকে জানি, ইস্রায়েলও আমার অগোচর নয়; বস্তুতঃ হে ইফ্রয়িম, তুমি এখন ব্যভিচার করিয়াছ, ইস্রায়েল অশুচি হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ইফ্রয়িমকে জানি, ইস্রায়েলও আমার অগোচর নয়; বস্তুতঃ হে ইফ্রয়িম, তুমি এখন ব্যভিচার করিয়াছ, ইস্রায়েল অশুচি হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ইফ্রয়িম সম্বন্ধে সব জানি; ইস্রায়েল আমার কাছ থেকে লুকানো নেই। ইফ্রয়িম এখন ব্যভিচার করছে; ইস্রায়েল অশুচি হয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আফরাহীম সম্বন্ধে সব জানি; ইসরাইল আমার কাছ থেকে লুকানো নেই। আফরাহীম এখন জেনা করছে; ইসরাইল নাপাক হয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ইসরায়েলকে জানি, ইসরায়েলকুলের বৃত্তান্ত আমার অজানা নয়। হে ইসরায়েল, তুমি এখন ব্যাভিচারে লিপ্ত, ইসরায়েলকুল হয়েছে অশুচি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ইফ্রয়িমকে জানি| ইস্রায়েল আমার কাছ থেকে লুকিয়ে থাকতে পারে না| ইফ্রয়িম, এখন তুমি ঠিক পতিতার মতো আচরণ কর| ইস্রায়েল তার পাপের জন্য অশুচি হয়ে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি ইফ্রয়িমকে জানি এবং ইস্রায়েল আমার থেকে লুকানো নয়। ইফ্রয়িম, এখন তুমি একজন বেশ্যার মত হয়েছ; ইস্রায়েল অপবিত্র হয়েছে।