Hosea 5:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের কাজগুলো তাদেরকে তাদের আল্লাহ্‌র প্রতি ফিরে আসতে দেয় না, কেননা তাদের অন্তরে জেনার রূহ্‌ থাকে এবং তারা মাবুদকে জানে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এদের কীর্তিকলাপ এদের ঈশ্বরের কাছে ফিরে আসার জন্য এদের বাধা দেয়। কারণ তাদের অন্তরে রয়েছে বেশ্যাবৃত্তির মনোভাব, তারা সদাপ্রভুকে স্বীকার করে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের কার্য্য সকল তাহাদিগকে তাহাদের ঈশ্বরের প্রতি ফিরিতে দেয় না, কেননা তাহাদের অন্তরে ব্যভিচারের আত্মা থাকে, এবং তাহারা সদাপ্রভুকে জানে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের কার্য সকল তাহাদিগকে তাহাদের ঈশ্বরের প্রতি ফিরিতে দেয় না, কেননা তাহাদের অন্তরে ব্যভিচারের আত্মা থাকে, এবং তাহারা সদাপ্রভুকে জানে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তাদের কাজ তাদের ঈশ্বরের দিকে ফিরে যেতে দেয় না। তাদের মধ্যে আছে ব্যভিচারের মন। তারা সদাপ্রভুকে সত্যিকারভাবে জানে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তাদের কাজ তাদের আল্লাহ্‌র দিকে ফিরে যেতে দেয় না। তাদের মধ্যে আছে জেনার মন। তারা মাবুদকে সত্যিকারভাবে জানে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের কার্যকলাপই তাদের ঈশ্বরের কাছেফিরে আসার পথে বাধা সৃষ্টি করেছে, তাদের অন্তরে রয়েছে স্বৈরিণীর আত্মা, প্রভু পরমেশ্বরকে তারা স্বীকার করে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলবাসীরা বহু খারাপ কাজ করেছে এবং ওই খারাপ কাজগুলো তাদের ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার পক্ষে বাধা হয়ে গেছে| তারা সব সময় কি ভাবে অন্যান্য দেবতার পেছনে ছোটা যায় তার কথাই চিন্তা করে| তারা প্রভুকে জানে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের কাজ তাদের অনুমতি দেবেনা আমার কাছে ফিরে আসতে, তাদের ঈশ্বরের কাছে, কারণ ব্যভিচারের আত্মা তাদের মধ্যে আছে এবং তারা জানে না, সদাপ্রভুকে।