Hosea 5:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা নিজ নিজ গোমেষপাল নিয়ে মাবুদের খোঁজ করতে যাবে, কিন্তু তাঁর উদ্দেশ পাবে না; তিনি তাদের কাছ থেকে চলে গেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যখন তাদের গোপাল ও মেষপাল নিয়ে সদাপ্রভুর অন্বেষণে যাবে, তখন তারা তাঁর সন্ধান পাবে না; তিনি তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা আপন আপন গোমেষপাল লইয়া সদাপ্রভুর অন্বেষণ করিতে যাইবে, কিন্তু তাঁহার উদ্দেশ পাইবে না; তিনি তাহাদের নিকট হইতে চলিয়া গিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা আপন আপন গো-মেষপাল লইয়া সদাপ্রভুর অন্বেষণ করিতে যাইবে, কিন্তু তাঁহার উদ্দেশ পাইবে না; তিনি তাহাদের নিকট হইতে চলিয়া গিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের ভেড়া ও গরুর পাল নিয়ে সদাপ্রভুর কাছে গেলে তারা তাঁকে পায় না; তাদের কাছ থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের ভেড়া ও গরুর পাল নিয়ে মাবুদের কাছে গেলে তারা তাঁকে পায় না; তাদের কাছ থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গরু ও ভেড়ার পাল নিয়ে তারা প্রভুর অন্বেষণে যাবে, কিন্তু সন্ধান পাবে না তাঁর। তাদের পরিত্যাগ করে তিনি চলে গেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“জনসাধারণের নেতারা প্রভুর খোঁজে যাবে| তারা তাদের সঙ্গে মেষ এবং গরুগুলিকেও নেবে; কিন্তু তারা প্রভুকে খুঁজে পাবে না| কেন? কারণ তিনি তাদের ছেড়ে চলে গেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুকে খুঁজতে তারা তাদের ভেড়ারপাল এবং গরুরপাল নিয়ে যাবে, কিন্তু তারা তাঁকে পাবে না, কারণ তিনি তাদের থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।