Hosea 5:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভর্ৎসনার দিনে আফরাহীম ধ্বংসস্থান হবে; যা নিশ্চয় ঘটবে, তা-ই আমি ইসরাইল-বংশগুলোর মধ্যে ঘোষণা করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হিসেব চোকানোর দিনে ইফ্রয়িম হবে জনশূন্য ও ধ্বংসস্থান পরিত্যক্ত। আমি ইস্রায়েলের গোষ্ঠীসমূহের মধ্যে যা নিশ্চিতরূপে ঘটবে তা ঘোষণা করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভর্ৎসনার দিনে ইফ্রয়িম ধ্বংসস্থান হইবে; যাহা নিশ্চয় ঘটিবে, তাহাই আমি ইস্রায়েল-বংশগণের মধ্যে জ্ঞাত করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভর্ৎসনার দিনে ইফ্রয়িম ধ্বংসস্থান হইবে; যাহা নিশ্চয় ঘটিবে, তাহাই আমি ইস্রায়েল-বংশগণের মধ্যে জ্ঞাত করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শাস্তি দেবার দিনে ইফ্রয়িম জনশূন্য হয়ে পড়ে থাকবে। যা হবেই হবে তা আমি ইস্রায়েলের গোষ্ঠীগুলোর মধ্যে ঘোষণা করছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শাস্তি দেবার দিনে আফরাহীম জনশূন্য হয়ে পড়ে থাকবে। যা হবেই হবে তা আমি ইসরাইলের গোষ্ঠীগুলোর মধ্যে ঘোষণা করছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দণ্ডদানের দিনে ইসরায়েল পরিণত হবে ধ্বংসস্তূপে হে ইসরায়েলকুল, এ ঘটনা অবশ্যম্ভাবী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শাস্তি দেওয়ার সময়ে ইফ্রয়িম শূন্য হয়ে যাবে| আমি (ঈশ্বর) ইস্রায়েলের পরিবারদের এই বলে সতর্ক করে দিচ্ছি যে, ওই ব্যাপারগুলো সত্যই ঘটবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শাস্তির দিনের ইফ্রয়িম জনশূন্য হয়ে যাবে। ইস্রায়েল জাতির মধ্যে কি ঘটবে আমি তা নিশ্চিত ভাবে ঘোষণা করেছি।