Hosea 6:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি ইসরাইলকুলে রোমাঞ্চকর ব্যাপার দেখেছি; ঐ স্থানে আফরাহীমের পতিতাবৃত্তি প্রচলিত, ইসরাইল নাপাক হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি ইস্রায়েল কুলে এক ভয়ংকর ব্যাপার দেখেছি। সেখানে ইফ্রয়িম বেশ্যাবৃত্তিতে জড়িয়েছে, আর ইস্রায়েল হয়েছে কলুষিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ইস্রায়েলকুলে রোমাঞ্চজনক ব্যাপার দেখিয়াছি; ঐ স্থানে ইফ্রয়িমের বেশ্যাবৃত্তি প্রচলিত, ইস্রায়েল অশুচীভূত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ইস্রায়েল-কুলে রোমাঞ্চজনক ব্যাপার দেখিয়াছি; ঐ স্থানে ইফ্রয়িমের বেশ্যাবৃত্তি প্রচলিত, ইস্রায়েল অশুচিভূত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের মধ্যে আমি একটা জঘন্য ব্যাপার দেখেছি। সেখানে ইফ্রয়িম ব্যভিচার করেছে এবং ইস্রায়েল অশুচি হয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের মধ্যে আমি একটা জঘন্য ব্যাপার দেখেছি। সেখানে আফরাহীম জেনা করেছে এবং ইসরাইল নাপাক হয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের তীর্থস্থানে আমি দেখেছি এক ভয়াবহ কাণ্ড, ইসরায়েল সেখানে ব্যভিচার করে, সে নিজেকে করে অশুচি। আর হে যিহুদা, তোমার জন্যেও নির্দিষ্ট রয়েছে প্রতিফল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েল জাতির মধ্যে একটি ভয়ঙ্কর জিনিস দেখেছি| ইফ্রয়িম ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত ছিল| পাপে ইস্রায়েল নোংরা হয়ে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল কুলে আমি ভয়ঙ্কর জিনিস দেখেছি; সেখানে ইফ্রয়িমের বেশ্যাবৃত্তি আছে আর ইস্রায়েল অশুচি হয়েছে।