Hosea 6:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আফরাহীম, তোমার জন্য আমি কি করবো? হে এহুদা, তোমার জন্য কি করবো? তোমাদের সাধুতা তো সকাল বেলার মেঘের মত, শিশিরের মত, যা প্রত্যুষে উড়ে যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইফ্রয়িম, আমি তোমাকে নিয়ে কী করব? যিহূদা, আমি তোমাকে নিয়েই বা কী করব? তোমাদের ভালোবাসা তো সকালের কুয়াশার মতো, ভোরের শিশির, যা প্রত্যুষেই অন্তর্হিত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ইফ্রয়িম, তোমার জন্য আমি কি করিব? হে যিহূদা, তোমার জন্য কি করিব? তোমাদের সাধুতা ত প্রাতঃকালের মেঘের ন্যায়, শিশিরের ন্যায়, যাহা প্রত্যূষে উড়িয়া যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ইফ্রয়িম, তোমার জন্য আমি কি করিব? হে যিহূদা, তোমার জন্য কি করিব? তোমাদের সাধুতা ত প্রাতঃকালের মেঘের ন্যায়, শিশিরের ন্যায়, যাহা প্রত্যুষে উড়িয়া যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “হে ইফ্রয়িম, আমি তোমাকে নিয়ে কি করব? হে যিহূদা, তোমাকে নিয়েই বা আমি কি করব? তোমার বিশ্বস্ততা সকালের কুয়াশার মত, তা ভোরের শিশিরের মত যা তাড়াতাড়ি অদৃশ্য হয়ে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “হে আফরাহীম, আমি তোমাকে নিয়ে কি করব? হে এহুদা, তোমাকে নিয়েই বা আমি কি করব? তোমার বিশ্বস্ততা সকালের কুয়াশার মত, তা ভোরের শিশিরের মত যা তাড়াতাড়ি অদৃশ্য হয়ে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ইসরায়েল, জানি না তোমার প্রতি আমি কেমন আচরণ করব? হে যিহুদা, বুঝি না তোমাকে নিয়ে আমি কি করব? তোমার আনুগত্য প্রভাতের মেঘের মত উড়ে যায়, ভোরের শিশিরের মত হয়ে যায় বিলীন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইফ্রয়িম, তোমার সঙ্গে আমি কি করব? যিহূদা, তোমার সঙ্গে আমি কি করব? তোমার বিশ্বস্ততা তো ভোরের কুয়াশার মতো, তোমার বিশ্বস্ততা তো শিশিরের মতো, যা সকালে মিলিয়ে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইফ্রয়িম, আমি তোমার সঙ্গে কি করব? যিহূদা, আমি তোমার সঙ্গে কি করব? তোমাদের বিশ্বস্ততা ঠিক সকালের মেঘের মত, ঠিক শিশিরের মত যা তাড়াতাড়ি চলে যায়।