Hosea 6:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য আমি নবীদের দ্বারা লোকদেরকে টুকরা টুকরা করেছি, আমার মুখের কালাম দ্বারা হত্যা করেছি; এবং আমার বিচার বিদ্যুতের মত বের হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই, আমি ভাববাদীদের দ্বারা তোমাদের খণ্ডবিখণ্ড করেছি, আমার মুখের বাক্য দ্বারা আমি তোমাদের হত্যা করেছি; আমার দণ্ডাজ্ঞা বিদ্যুতের মতো তোমাদের উপরে আছড়ে পড়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য আমি ভাববাদিগণ দ্বারা লোকদিগকে তক্ষিত করিয়াছি, আমার মুখের বাক্য দ্বারা বধ করিয়াছি; এবং আমার বিচার বিদ্যুতের ন্যায় নির্গত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য আমি ভাববাদিগণ দ্বারা লোকদিগকে তক্ষিত করিয়াছি, আমার মুখের বাক্য দ্বারা বধ করিয়াছি; এবং আমার বিচার বিদ্যুতের ন্যায় নির্গত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমার নবীদের দিয়ে আমি তোমাদের টুকরা টুকরা করে কেটেছি, আমার মুখের বাক্য দিয়ে তোমাদের মেরে ফেলেছি; আমার বিচারের রায় তোমাদের উপর বিদ্যুতের মত চম্কে উঠেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমার নবীদের দিয়ে আমি তোমাদের টুকরা টুকরা করে কেটেছি, আমার মুখের কালাম দিয়ে তোমাদের মেরে ফেলেছি; আমার বিচারের রায় তোমাদের উপর বিদ্যুতের মত চম্কে উঠেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই জন্যই আমি নবীদের দ্বারা তোমাদের দোষী সাব্যস্ত করেছি, হনন করেছি তোমাদের আমার মুখনিঃসৃত বাক্য দ্বারা, তড়িৎ শিখার মতই নির্গত হয়েছে আমার দণ্ডাদেশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি তাদের ভাববাদীদের দ্বারা কেটে ফেলেছি| আমার আদেশেই তাদের হত্যা করা হয়েছে; যাতে ন্যায় তোমার কাছ থেকে আলোর মতো বেরিয়ে যেতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি ভাববাদীদের দিয়ে তাদের খণ্ড খণ্ড করেছি, আমি তাদের আমার মুখের কথা দিয়ে মেরে ফেলেছি। তোমার আদেশগুলি যা বিদ্যুতের মত বার হয়।