Hosea 6:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন দস্যুদল মানুষের অপেক্ষায় ঘাঁটি বসিয়ে থাকে, তেমনি ইমাম সমাজ শিখিমে যাবার পথে হত্যা করে, হ্যাঁ, তারা কুকর্ম করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লুণ্ঠনকারী ব্যক্তিরা যেমন কোনো মানুষের অপেক্ষায় ওৎ পেতে থাকে, তেমনই করে থাকে যাজকের দল; তারা শিখিমের পথে লোকেদের হত্যা করে, তারা লজ্জাকর অপরাধ সংঘটিত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন দস্যুদল মানুষের অপেক্ষায় ঘাঁটি বসাইয়া থাকে, তদ্রূপ যাজকসমাজ শিখিমে যাইবার পথে নরহত্যা করে, হাঁ, তাহারা কুকর্ম্ম করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন দস্যুদল মানুষের অপেক্ষায় ঘাঁটি বসাইয়া থাকে, তদ্রূপ যাজকসমাজ শিখিমে যাইবার পথে নরহত্যা করে, হাঁ, তাহারা কুকর্ম করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ডাকাতেরা যেমন মানুষের অপেক্ষায় ওৎ পেতে থাকে, তেমনি করে ওৎ পেতে থাকে পুরোহিতের দল; তারা শিখিমে যাওয়ার রাস্তায় মানুষ খুন করে এবং ভীষণ অন্যায় কাজ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ডাকাতেরা যেমন মানুষের অপেক্ষায় ওৎ পেতে থাকে, তেমনি করে ওৎ পেতে থাকে ইমামের দল; তারা শিখিমে যাওয়ার রাস্তায় মানুষ খুন করে এবং ভীষণ অন্যায় কাজ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দস্যুরা যেমন দল বেঁধে লোকের অপেক্ষায় ওৎ পেতে থাকে, পুরোহিতেরা তেমনই দলবদ্ধ হয়েছে শেখেমের তীর্থযাত্রীদের হত্যা করার জন্য, হ্যাঁ, দুষ্কর্ম করেছে তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ডাকাতরা লুকিয়ে থাকে, পথে কাউকে আক্রমণ করার জন্য অপেক্ষা করে| একই ভাবে, যাজকরা শিখিমের রাস্তার ওপর অপেক্ষা করে এবং পথচারীদের আক্রমণ করে তারা অনেক অন্যায় করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন ডাকাতের দল কারোর জন্য অপেক্ষা করে, তেমন যাজকেরা একত্র হয় শিখিমের রাস্তায় খুন করার জন্য; তারা লজ্জাজনক কাজ করেছে।