Hosea 7:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যখন ইসরাইলকে সুস্থ করতে চাই, তখন আফরাহীমের অপরাধ ও সামেরিয়ার নাফরমানী প্রকাশ পায়; কারণ তারা প্রতারণার কাজ করে; ভিতরে চোর প্রবেশ করে, বাইরে দস্যুদল লুট করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখনই আমি ইস্রায়েলের রোগনিরাময় করি, তখনই ইফ্রয়িমের পাপসকল উন্মোচিত হয় এবং শমরিয়ার অপরাধসকল প্রকাশিত হয়ে পড়ে। তারা ছলনা করা চর্চা করে, চোরের মতো সিঁধ কেটে ঘরে ঢোকে, দস্যুর মতো পথে পথে ডাকাতি করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যখন ইস্রায়েলকে সুস্থ করিতে চাহি, তখন ইফ্রয়িমের অপরাধ ও শমরিয়ার দুষ্টতা প্রকাশ পায়; কারণ তাহারা প্রতারণার কার্য্য করে; ভিতরে চোর প্রবেশ করে, বাহিরে দস্যুদল লুণ্ঠন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যখন ইস্রায়েলকে সুস্থ করিতে চাহি, তখন ইফ্রয়িমের অপরাধ ও শমরিয়ার দুষ্টতা প্রকাশ পায়; কারণ তাহারা প্রতারণার কার্য করে; ভিতরে চোর প্রবেশ করে, বাহিরে দস্যুদল লুট করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখনই আমি আমার লোকদের অবস্থা ফিরাতে চাই, যখনই ইস্রায়েলকে সুস্থ করতে চাই, তখনই ইফ্রয়িমের পাপ দেখা যায় আর শমরিয়ার অন্যায় প্রকাশিত হয়। তারা ছলনা করে, ঘরে চোর ঢোকে আর বাইরে ডাকাতেরা লুটপাট করে;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখনই ইসরাইলকে সুস্থ করতে চাই, তখনই আফরাহীমের গুনাহ্ দেখা যায় আর সামেরিয়ার অন্যায় প্রকাশিত হয়। তারা ছলনা করে, ঘরে চোর ঢোকে আর বাইরে ডাকাতেরা লুটপাট করে;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যখন ইসরায়েলের দুর্দশার প্রতিকার করতে চাই, যখন ইসরায়েলকে সুস্থ করতে চাই, তখনই প্রকট হয়ে ওঠে তার অপরাধ, শমরিয়ার সমস্ত কুকীর্তি। তারা প্রতারণা করে, চোরের মত ভিতরে ঢোকে, দস্যুর মত বাইরে করে লুঠতরাজ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি ইস্রায়েলকে আরোগ্য করব! তখন লোকরা জানতে পারবে যে ইফ্রয়িম পাপ করেছিল| লোকে শমরিয়ার মিথ্যা জানতে পারবে| যে চোররা শহরে আসা-যাওয়া করে লোকরা তাদের সম্বন্ধে জানবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখনই আমি ইস্রায়েলকে সুস্থ করতে চাই, ইফ্রয়িমের পাপ প্রকাশ পায়, পাশাপাশি শমরিয়ার মন্দ কাজও প্রকাশ পায়, কারণ তারা প্রতারণাও করে; একটি চোর ভিতরে আসে এবং একটি ডাকাত দল রাস্তা আক্রমণ করে লুট করে।