Hosea 7:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলের অহংকার তার মুখের উপরে প্রমাণ দিচ্ছে; এমন হলেও তারা নিজেদের আল্লাহ্ মাবুদের প্রতি ফেরে নি ও তাঁর খোঁজ করে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের ঔদ্ধত্য তার বিপক্ষে সাক্ষ্য দেয়, কিন্তু এসব সত্ত্বেও সে তার ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফেরেনি কিংবা করেনি তাঁর অন্বেষণ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েলের দর্প তাহার মুখের উপরে প্রমাণ দিতেছে; এমন হইলেও তাহারা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফিরে নাই, ও তাঁহার অন্বেষণ করে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েলের দর্প তাহার মুখের উপরে প্রমাণ দিতেছে; এমন হইলেও তাহারা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফিরে নাই, ও তাঁহার অন্বেষণ করে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের অহংকার তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, কিন্তু এই সব হলেও সে তার ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরছে না, তাঁর দিকে মনোযোগও দিচ্ছে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের অহংকার তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, কিন্তু এই সব হলেও সে তার মাবুদ আল্লাহ্র কাছে ফিরছে না, তাঁর দিকে মনোযোগও দিচ্ছে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের দর্প সাক্ষ্য দিচ্ছে তার বিরুদ্ধে,তা সত্ত্বেও তারা প্রভু পরমেশ্বরের কাছে ফিরে আসছে না, কিম্বা করছে না তাঁর অন্বেষণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইফ্রয়িমের অহঙ্কার কেবল মাত্র তার বিরুদ্ধেই কথা বলে| সাধারণ মানুষের অনেক বিপদ-আপদ গেছে; কিন্তু তবুও তারা এখনও তাদের প্রভু ঈশ্বরের কাছে ফিরে যায় নি| লোকরা ঈশ্বরের দিকে সাহায্যের জন্য তাকায়নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলের গর্ব তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে; তবুও, এই সব হওয়া সত্বেও তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে আসেনি, না তারা তাঁকে খুঁজেছে।