Hosea 7:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হ্যাঁ, আফরাহীম অবোধ কবুতরের মত হয়েছে, সে বুদ্ধিহীন, লোকেরা মিসরকে আহ্বান করে, আশেরিয়া দেশ গমন করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইফ্রয়িম ঘুঘুর মতো, যে নির্বোধ ও সহজেই প্রতারিত হয়। এই সে মিশরকে আহ্বান করে, পরক্ষণেই আবার সে আসিরিয়ার প্রতি ফেরে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হাঁ, ইফ্রয়িম অবোধ কপোতের ন্যায় হইয়াছে, সে বুদ্ধিহীন, লোকেরা মিসরকে আহ্বান করে, অশূরে গমন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হাঁ, ইফ্রয়িম অবোধ কপোতের ন্যায় হইয়াছে, সে বুদ্ধিহীন, লোকেরা মিসরকে আহ্বান করে, অশূরে গমন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইফ্রয়িম যেন একটা অবুঝ কবুতর; সে একেবারে বুদ্ধিহীন। একবার সে মিসরকে ডাকে আর একবার যায় আসিরিয়ার কাছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আফরাহীম যেন একটা অবুঝ কবুতর; সে একেবারে বুদ্ধিহীন। একবার সে মিসরকে ডাকে আর একবার যায় আশেরিয়ার কাছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল অজ্ঞ, নির্বোধ কপোতের মত, সে মিশরের কাছে আবেদন জানায় আসিরিয়ার কাছে যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেজন্য ইফ্রয়িম বোকা ঘুঘু পাখির মতোই হয়ে গেছে, যার বোধ্বুদ্ধি নেই| লোকরা সাহায্যের জন্য মিশরকে ডেকেছিল| লোকরা সাহায্যের জন্য অশূরে গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইফ্রয়িম পায়রার মত, অতি সরল এবং বুদ্ধিহীন, মিশরকে ডাকে, তারপর অশূরে পালায়।