Hosea 7:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা যখন যাবে, আমি তাদের উপরে আমার জাল বিস্তার করবো; আসমানের পাখির মত তাদেরকে নামিয়ে আনবো; তাদের মণ্ডলী যেমন শুনেছে, তেমনি আমি তাদের শাস্তি দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের গমনকালে, আমি তাদের উপরে আমার জাল নিক্ষেপ করব; আকাশের পাখিদের মতো আমি তাদের নিচে টেনে নামাব। তাদের এক জায়গায় জড়ো হওয়ার কথা যখন আমি শুনব, আমি তাদের ধরে ফেলব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা যখন যাইবে, আমি তাহাদের উপরে আপন জাল বিস্তার করিব; আকাশের পক্ষীর ন্যায় তাহাদিগকে নামাইয়া আনিব; তাহাদের মণ্ডলী যেমন শুনিয়াছে, তেমনি আমি তাহাদিগকে শাস্তি দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা যখন যাইবে, আমি তাহাদের উপরে আপন জাল বিস্তার করিব; আকাশের পক্ষীর ন্যায় তাহাদিগকে নামাইয়া আনিব; তাহাদের মণ্ডলী যেমন শুনিয়াছে, তেমনি আমি তাহাদিগকে শাস্তি দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা যখন যাবে তখন আমি তাদের উপর আমার জাল ফেলব; আকাশের পাখীদের মত করে আমি তাদের টেনে নামাব। ইস্রায়েলীয়দের কাছে যেমন বলা হয়েছে সেইভাবেই আমি তাদের শাস্তি দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা যখন যাবে তখন আমি তাদের উপর আমার জাল ফেলব; আকাশের পাখীদের মত করে আমি তাদের টেনে নামাব। বনি-ইসরাইলদের কাছে যেমন বলা হয়েছে সেইভাবেই আমি তাদের শাস্তি দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যাওয়ার পথে আমি তাদের উপর আমার জাল বিস্তার করব,আকাশের পাখিদের মত ফাঁদে ফেলে আমি তাদের নামিয়ে আনব। তারা জোট বেঁধেছে শুনলেই আমি দণ্ড দেব তাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা সাহায্যের জন্য ওই দেশগুলোতে যায়, কিন্তু আমি তাদের ফাঁদে ফেলব| আমি আমার জাল তাদের উপর ছুঁড়ে ফেলব এবং আকাশের পাখীদের মতো আমি তাদের নীচে নামাব| তাদের চুক্তির জন্য আমি তাদের শাস্তি দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তারা যায়, আমি তাদের ওপর আমার জাল বিস্তার করব, আমি তাদের আকাশের পাখির মত নামিয়ে আনব। আমি তাদের সমস্ত গোষ্টিকে শাস্তি দেব।