Hosea 7:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধিক্ তাদেরকে! কেননা তারা আমার কাছ থেকে চলে গেছে; তাদের সর্বনাশ! কেননা তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে; আমি তাদেরকে মুক্ত করতাম, কিন্তু তারা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধিক্ তাদের, কারণ তারা আমার কাছ থেকে দূরে চলে গেছে! তারা বিনষ্ট হবে, কারণ তারা আমার বিরুদ্ধে বিদ্রোহী হয়েছে! বহুদিন যাবৎ আমি তাদের উদ্ধার করতে চেয়েছি, কিন্তু তারা আমারই বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধিক্ তাহাদিগকে! কেননা তাহারা আমার নিকট হইতে চলিয়া গিয়াছে; তাহাদের সর্ব্বনাশ! কেননা তাহারা আমার বিরুদ্ধে অধর্ম্মাচরণ করিয়াছে; আমি তাহাদিগকে মুক্ত করিতাম, কিন্তু তাহারা আমার বিরুদ্ধে মিথ্যাকথা বলিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধিক্ তাহাদিগকে! কেননা তাহারা আমার নিকট হইতে চলিয়া গিয়াছে; তাহাদের সর্বনাশ! কেননা তাহারা আমার বিরুদ্ধে অধর্মাচরণ করিয়াছে; আমি তাহাদিগকে মুক্ত করিতাম, কিন্তু তাহারা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধিক্ তাদের, কারণ তারা আমার কাছ থেকে বিপথে চলে গেছে। তাদের সর্বনাশ হোক, কারণ তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আমি তাদের মুক্ত করতে চাই কিন্তু তারা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘৃণ্য তারা, কারণ তারা আমার কাছ থেকে বিপথে চলে গেছে। তাদের সর্বনাশ হোক, কারণ তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আমি তাদের মুক্ত করতে চাই কিন্তু তারা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধিক্ তাদের, কারণ তারা আমাকেপরিত্যাগ করেছে, তারা বিদ্রোহ করেছে আমার বিরুদ্ধে, তাদের সর্বনাশ হবে। আমি তাদের উদ্ধার করতাম, কিন্তু তারা আমার সম্পর্কে মিথ্যাকথা বলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটা তাদের পক্ষে খারাপ হবে| তারা আমাকে পরিত্যাগ করেছে| তারা আমার আদেশ মানতে অস্বীকার করেছে; সেজন্য তারা ধ্বংস হবে| আমি ওই লোকদের রক্ষা করেছি; কিন্তু তারা আমার বিরুদ্ধে মিথ্যে কথা বলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধিক তাদের! কারণ তারা আমার থেকে দূরে সরে গেছে। তাদের উপরে ধ্বংস নেমে আসছে! তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে! আমি তাদের রক্ষা করতাম, কিন্তু তারা আমার বিরুদ্ধে মিথ্যেকথা বলেছে।