Hosea 7:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা অন্তঃকরণের সঙ্গে আমার কাছে কান্নাকাটি করে নি, কিন্তু নিজ নিজ বিছানায় হাহাকার করে; তারা শস্য ও আঙ্গুর-রসের জন্য একত্র হয় ও আমাকে ছেড়ে বিপথে গমন করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা অন্তর থেকে আমার কাছে কাঁদেনি, কিন্তু নিজ নিজ শয্যায় বিলাপ করেছে। তারা শস্য ও নতুন দ্রাক্ষারসের জন্য একসঙ্গে সম্মিলিত হয়, কিন্তু আমার দিক থেকে তারা মুখ ফিরিয়ে থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা অন্তঃকরণের সহিত আমার কাছে ক্রন্দন করে নাই, কিন্তু আপন আপন শয্যাতে হাহাকার করে; তাহারা শস্য ও দ্রাক্ষারসের জন্য একত্র হয়, ও আমাকে ছাড়িয়া বিপথগমন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা অন্তঃকরণের সহিত আমার কাছে ক্রন্দন করে নাই, কিন্তু আপন আপন শয্যাতে হাহাকার করে; তাহারা শস্য ও দ্রাক্ষারসের জন্য একত্র হয়, ও আমাকে ছাড়িয়া বিপথে গমন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের বিছানার উপর তারা বিলাপ করে, কিন্তু তারা অন্তর থেকে আমার কাছে কাঁদে না। শস্য ও নতুন আংগুর-রস পাবার জন্য তারা একত্র হয় এবং আমার বিরুদ্ধে বিদ্রোহ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের বিছানার উপর তারা বিলাপ করে, কিন্তু তারা দিল থেকে আমার কাছে কাঁদে না। শস্য ও নতুন আংগুর-রস পাবার জন্য তারা একত্র হয় এবং আমার বিরুদ্ধে বিদ্রোহ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার কাছে তাদের ক্রন্দন আন্তরিক নয়, বিছানায় শুয়ে তারা হায় হায় করে, নিজেদের অঙ্গ ক্ষত-বিক্ষত করে শস্য ও দ্রাক্ষারসের জন্য, আমার কাছ থেকে তারা দূরেই সরে যাচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা কখনোই আমাকে পুরোপুরি আন্তরিকভাবে ডাকেনি| পরিবর্ত্তে তারা শস্য এবং নতুন দ্রাক্ষারসের জন্য তাদের বিছানায় শুয়ে আর্তনাদ করছে| তারা বন্য পশুর মতো তাদের মূর্ত্তিসমূহের কাছে আর্তনাদ করছে| কিন্তু তারা আমার বিরুদ্ধে গিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা আমার কাছে তাদের সম্পূর্ণ হৃদয় দিয়ে কাঁদেনি, কিন্তু তারা তাদের বিছানায় বিলাপ করেছে। তারা জড়ো হয়েছিল শস্য এবং নতুন আঙ্গুর রস পাওয়ার জন্য এবং তারা আমাকে ছেড়ে চলে গিয়েছিল।