Hosea 7:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা ফিরে আসে বটে, কিন্তু যিনি ঊর্ধ্বস্থ, তাঁর প্রতি নয়; তারা বাকানো ধনুকের মত; তাদের কর্মকর্তারা নিজ নিজ জিহ্বার দুঃসাহসের জন্য তলোয়ারের আঘাতে মারা পড়বে, এ-ই মিসর দেশে তাদের পক্ষে উপহাস।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা পরাৎপরের প্রতি ফিরে আসে না; তারা ত্রুটিপূর্ণ ধনুকের মতো। তাদের নেতৃবর্গ তরোয়ালের আঘাতে পতিত হবে, এর কারণ তাদের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা। এই কারণে মিশরের ভূমিতে তাদের উপহাস করা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা ফিরিয়া আইসে বটে, কিন্তু যিনি ঊর্দ্ধস্থ, তাঁহার প্রতি নয়; তাহারা বঞ্চক ধনুকের সদৃশ; তাহাদের অধ্যক্ষগণ আপন আপন জিহ্বার দুঃসাহস প্রযুক্ত খড়্গে পতিত হইবে; ইহাই মিসর দেশে তাহাদের পক্ষে উপহাস।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা ফিরিয়া আইসে বটে, কিন্তু যিনি ঊর্ধ্বস্থ, তাঁহার প্রতি নয়; তাহারা বঞ্চক ধনুকের সদৃশ; তাহাদের অধ্যক্ষগণ আপন আপন জিহ্বার দুঃসাহস প্রযুক্ত খড়্গে পতিত হইবে, ইহাই মিসর দেশে তাহাদের পক্ষে উপহাস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা স্বর্গের দিকে ফেরে না; তারা খুঁতযুক্ত একটা ধনুকের মত। তাদের নেতারা তাদের অহংকারপূর্ণ কথাবার্তার জন্য মারা পড়বে, আর সেইজন্য ইস্রায়েলীয়েরা মিসর দেশে হাসি-তামাশার পাত্র হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা বেহেশতের দিকে ফেরে না; তারা খুঁতযুক্ত একটা ধনুকের মত। তাদের নেতারা তাদের অহংকারপূর্ণ কথাবার্তার জন্য মারা পড়বে, আর সেইজন্য বনি-ইসরাইলরা মিসর দেশে হাসি-তামাশার পাত্র হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জ্যা-মুক্ত ধনুকের মত ফিরে গিয়ে তারা রত হয় দেবপূজায়। তাদের শাসকবৃন্দ যখন উদ্ধত রসনার জন্য তরবারির নির্মম আঘাতে নিহত হবে, মিশর তখন উপহাস করে হাসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তারা ছিল একটি বঞ্চক ধনুকের তারা ফিরেছিল, কিন্তু আমার কাছে ফিরে আসেনি| তাদের নেতারা তাদের রুদ্ধ কথাবার্তার দরুন তাদের তরবারির আঘাতেই নিহত হবে| তখন মিশরবাসীরা তাদের দেখে হাসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা ফিরে আসবে, কিন্তু তারা আমার কাছে ফিরে আসবে না, যিনি অতি মহান সর্বশক্তিমান ঈশ্বর। তারা ত্রুটিপূর্ণ ধনুকের মত। তাদের আধিকারিকরা তলোয়ারের আঘাতে মারা যাবে, তার কারণ তাদের জিভের দাম্ভিকতা। মিশর দেশে এটা তাদের জন্য উপহাসের বিষয় হবে।