Hosea 7:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের সমস্ত নাফরমানী যে আমার স্মরণে আছে, এই কথা তারা অন্তঃকরণে বিবেচনা করে না; এখন তাদের কাজগুলো তাদের ঘিরে ফেলেছে, আমার দৃষ্টিগোচরে যেসব রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তারা বুঝতে পারে না, তাদের সব দুষ্কর্ম আমার স্মরণে থাকে। তাদের পাপগুলি তাদের ঘিরে রেখেছে; সেগুলি সবসময়ই আমার সামনে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের সমস্ত দুষ্টতা যে আমার স্মরণে আছে, ইহা তাহারা অন্তঃকরণে বিবেচনা করে না; এখন তাহাদের কার্য্য সকল তাহাদিগকে ঘেরিয়াছে, আমারই দৃষ্টিগোচরে সে সকল রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের সমস্ত দুষ্টতা যে আমার স্মরণে আছে, ইহা তাহারা অন্তঃকরণে বিবেচনা করে না; এখন তাহাদের কার্য সকল তাহাদিগকে ঘেরিয়াছে, আমারই দৃষ্টিগোচরে সেই সকল রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তারা বোঝে না যে, তাদের সব অন্যায় কাজ আমি মনে রাখি। তাদের পাপ সম্পূর্ণভাবে তাদের ঘিরে রেখেছে; সেগুলো সব সময়ই আমার সামনে রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তারা বোঝে না যে, তাদের সব অন্যায় কাজ আমি মনে রাখি। তাদের গুনাহ্ সম্পূর্ণভাবে তাদের ঘিরে রেখেছে; সেগুলো সব সময়ই আমার সামনে রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা ভেবে দেখে না যে তাদের সমস্ত দুষ্কর্মআমার স্মরণে রয়েছে, তাদের কুকীর্তিগুলি, যা এখনতাদের ঘিরে ধরেছে, সেগুলি আমার সম্মুখেই রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওই লোকরা বিশ্বাস করে না যে আমি তাদের অপরাধ স্মরণ করব, তাদের মন্দ কাজগুলি চারিদিকেই রয়েছে| আমি তাদের পাপগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাদের হৃদয়ে অনুভব করে না যে আমি তাদের সমস্ত মন্দ কাজ মনে রেখেছি। এখন তাদের কাজ তাদের চারিদিক দিয়ে ঘিরেছে; তারা আমার সামনে রয়েছে।