Hosea 7:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা সকলে পতিতাগামী, রুটি-ওয়ালার উত্তপ্ত তুন্দুর-স্বরূপ; ময়দা ছানলে পর খামি ফেঁপে না ওঠা পর্যন্ত রুটি-ওয়ালা আগুন উস্কায় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সবাই ব্যভিচারী, তারা উনুনের মতো জ্বলতে থাকে, ময়দার তাল মেখে তা ফেঁপে না ওঠা পর্যন্ত পাচককে সেই আগুন খোঁচাতে হয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা সকলে পারদারিক, রুটী-ওয়ালার উত্তপ্ত তুন্দুরস্বরূপ; ময়দা ছানিলে পর তাড়ী মাতিয়া উঠা পর্য্যন্ত রুটী-ওয়ালা আগুন না উষ্কাইয়া নিবৃত্ত থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা সকলে পারদারিক, রুটি-ওয়ালার উত্তপ্ত তুন্দুরস্বরূপ; ময়দা ছানিলে পর তাড়ী মাতিয়া উঠা পর্যন্ত রুটি-ওয়ালা আগুন না উস্কাইয়া নিবৃত্ত থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সবাই ব্যভিচারী, তারা রুটিকারের জ্বালানো তুন্দুরের মত; ময়দা ঠাসা থেকে শুরু করে তা ফেঁপে ওঠা পর্যন্ত সেই তুন্দুরের আগুন খোঁচাবার দরকার হয় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা সবাই জেনাকারী, তারা রুটিকারের জ্বালানো তুন্দুরের মত; ময়দা ঠাসা থেকে শুরু করে তা ফেঁপে ওঠা পর্যন্ত সেই তুন্দুরের আগুন খোঁচাবার দরকার হয় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা সকলেই লম্পট, তপ্ত তন্দুরের মত, ময়দা মেখে তাড়ির ময়ান না দেওয়া পর্যন্ত রুটিওয়ালা যার আগুন উস্‌কে দেয় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন রুটিওয়ালা রুটি বানানোর জন্য ময়দার তাল তৈরি করে তা উনুনে রাখে| রুটি ফুলে উঠলে রুটিওয়ালা উনুনের আঁচ আর বাড়িয়ে দেয় না| কিন্তু ইস্রায়েলবাসীরা সে রকম নয়| ইস্রায়েলবাসীরা সব সময় তাদের আগুনের আঁচ বাড়িয়ে দিচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সকলে ব্যভিচারী, রুটিওয়ালার উনুনের সমান, যে আগুন নাড়া বন্ধ রাখে যতক্ষণ না ময়দার তালে খামি মিশছে।