Hosea 7:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের বাদশাহ্‌র উৎসবের দিনে কর্মকর্তারা অসুস্থ হওয়া পর্যন্ত আঙ্গুর-রসে উত্তপ্ত হল, সে নিন্দুকদের সঙ্গে হাত মিলাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের রাজার উৎসবের দিনে সম্মানিত লোকেরা সুরাপানে উত্তপ্ত হয়ে পড়ে, আর সে বিদ্রুপকারীদের সঙ্গে হাত মেলায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের রাজার উৎসবদিনে অধ্যক্ষগণ পীড়িত হওয়া পর্য্যন্ত দ্রাক্ষারসে উত্তপ্ত হইল, সে নিন্দকদের সঙ্গে হস্ত বিস্তার করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের রাজার উৎসব-দিনে অধ্যক্ষগণ পীড়িত হওয়া পর্যন্ত দ্রাক্ষারসে উত্তপ্ত হইল, সে নিন্দুকদের সঙ্গে হস্ত বিস্তার করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজার উৎসবের দিনে রাজকর্মচারীরা আংগুর-রস খেয়ে উত্তেজিত হয়েছিল আর রাজা সেই ঠাট্টা-বিদ্রূপ কারীদের সংগে হাত মিলিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌র উৎসবের দিনে রাজকর্মচারীরা আংগুর-রস খেয়ে উত্তেজিত হয়েছিল আর বাদশাহ্‌ সেই ঠাট্টা-বিদ্রূপকারীদের সংগে হাত মিলিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজকীয় উৎসবের দিনে তাদের শাসনকর্তারা অপ্রকৃতিস্থ হয়ে পড়ে সুরার উত্তেজনায়, আর সে তখন ধৃষ্টদের সঙ্গে হাত মিলায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের রাজার দিনে দ্রাক্ষারসের উত্তাপে নেতারা অসুস্থ হয়ে পড়েছে| সেজন্য রাজা বিদ্রূপকারীদের বিরুদ্ধে হাত প্রসারিত করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের রাজার দিনের আধিকারিকরা নিজেদেরকে অসুস্থ করে তুলল মদের উত্তাপে। সে তাদের সঙ্গে হাত বাড়ায় যারা উপহাস করে।