Hosea 7:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তারা যখন ঘাঁটি বসায়, তখন তুন্দুরের মত নিজেদের অন্তর প্রস্তুত করে, তাদের রুটি-ওয়ালা সমস্ত রাত ঘুমিয়ে থাকে, প্রাতঃকালে সেই তুন্দুর যেন প্রচণ্ড আগুনে জ্বলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের হৃদয় চুল্লির মতো, তারা গোপন উদ্দেশ্যে তার কাছে উপস্থিত হয়। সমস্ত রাত্রি তাদের কামনাবাসনা ধিকিধিকি জ্বলতে থাকে, সকালে তা আগুনের শিখার মতো প্রজ্বলিত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তাহারা যখন ঘাঁটি বসায়, তখন তুন্দুরের ন্যায় আপনাদের হৃদয় প্রস্তুত করে, তাহাদের রুটী-ওয়ালা সমস্ত রাত্রি নিদ্রা যায়, প্রাতঃকালে সে [তুন্দুর] যেন প্রচণ্ড অগ্নিতে জ্বলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তাহারা যখন ঘাঁটি বসায়, তখন তুন্দুরের ন্যায় আপনাদের হৃদয় প্রস্তুত করে, তাহাদের রুটি-ওয়ালা সমস্ত রাত্রি নিদ্রা যায়, প্রাতঃকালে সেই তুন্দুর যেন প্রচণ্ড অগ্নিতে জ্বলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তারা যখন ষড়যন্ত্র করেছিল তখন তাদের অন্তর তুন্দুরের মত জ্বলছিল। তাদের রুটিকার সারারাত ঘুমিয়ে ছিল এবং সকালে সেই ষড়যন্ত্র জ্বলন্ত আগুনের মত জ্বলে উঠেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তারা যখন ষড়যন্ত্র করেছিল তখন তাদের অন্তর তুন্দুরের মত জ্বলছিল। তাদের রুটিকার সারারাত ঘুমিয়ে ছিল এবং সকালে সেই ষড়যন্ত্র জ্বলন্ত আগুনের মত জ্বলে উঠেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গোপন চক্রান্তে তাদের অন্তর তন্দুরের মত উত্তপ্ত হয়ে ওঠে, সারারাত ধিকিধিকি জ্বলে তাদের ক্রোধ প্রভাতে তা জ্বলে ওঠে লেলিহান শিখার মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা তাদের গোপন ফন্দী আঁটে| উৎতেজনায় তাদের হৃদয় উনুনের মতো জ্বলে| সারারাত ধরে তাদের উৎতেজনা জ্বলে; এবং সকাল বেলায়ও সেই উৎতেজনা আগুনের মতো ভীষণ গরম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ হৃদয় তন্দুরের মত, তারা রচনা করে তাদের ঠকানোর পরিকল্পনা। তাদের রাগ সারা রাত ধিকিধিকি করে জ্বলে; সকাল এটা খুব জোরে জ্বলতে থাকে যেমন প্রচণ্ড আগুন।