Hosea 7:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বিদেশীরা তার বল গ্রাস করেছে, কিন্তু সে তা জানে না; তার মাথার নানা জায়গায় চুল পেকেছে; কিন্তু সে তাও জানে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিদেশিরা তার শক্তি শুষে নেয়, কিন্তু সে তা বুঝতে পারে না। তার কেশরাশি ক্রমেই পেকে গেছে, সে কিন্তু তা খেয়াল করেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিদেশিগণ তাহার বল গ্রাস করিয়াছে, কিন্তু সে তাহা জানে না; তাহার মস্তকের স্থানে স্থানে চুল পাকিয়াছে; কিন্তু সে তাহাও জানে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিদেশিগণ তাহার বল গ্রাস করিয়াছে, কিন্তু সে তাহা জানে না; তাহার মস্তকের স্থানে স্থানে চুল পাকিয়াছে; কিন্তু সে তাহাও জানে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিদেশীরা তার শক্তিকে দুর্বল করে দিয়েছে, কিন্তু সে তা বুঝতে পারছে না। তার মাথার চুল এখানে-সেখানে পেকেছে, কিন্তু সে তা লক্ষ্য করছে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিদেশীরা তার শক্তিকে দুর্বল করে দিয়েছে, কিন্তু সে তা বুঝতে পারছে না। তার মাথার চুল এখান্তেসেখানে পেকেছে, কিন্তু সে তা লক্ষ্য করছে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিদেশীরা তার শক্তি শোষণ করছেকিন্তু সে কথা সে জানে না। তার চুলে যে পাক ধরেছে, তাও সে জানে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অপরিচিতরা ইফ্রয়িমের ক্ষমতা ধ্বংস করে; কিন্তু ইফ্রয়িম সে বিষয় কিছুই জানে না| ইফ্রয়িমের ওপর পাকা চুল ছড়িয়ে দেওয়া হয়েছে; কিন্তু ইফ্রয়িম এসবের বিষয় কিছুই জানে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিদেশীরা তার শক্তি গ্রাস করেছে, কিন্তু সে তা জানে না। পাকা চুল তার মাথায় ছড়িয়ে পড়েছে, কিন্তু সে তা জানে না।