Hosea 8:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার মুখে তূরী স্থাপন কর। সে মাবুদের গৃহের উপরে ঈগল পাখির মত আসছে, কেননা লোকেরা আমার নিয়ম লঙ্ঘন করেছে ও আমার বিরুদ্ধে অধর্ম করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা মুখে তূরী দাও! সদাপ্রভুর গৃহের উপরে এক ঈগল উদীয়মান, কারণ লোকেরা আমার সঙ্গে কৃত চুক্তিভঙ্গ করেছে এবং আমার বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন মুখে তূরী দেও। সে সদাপ্রভুর গৃহের উপরে ঈগল পক্ষীর ন্যায় আসিতেছে, কেননা লোকেরা আমার নিয়ম লঙ্ঘন করিয়াছে, ও আমার বিরুদ্ধে অধর্ম্ম করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন মুখে তূরী দেও। সে সদাপ্রভুর গৃহের উপরে ঈগল পক্ষীর ন্যায় আসিতেছে, কেননা লোকেরা আমার নিয়ম লঙ্ঘন করিয়াছে, ও আমার বিরুদ্ধে অধর্ম করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি শিংগা বাজাও। সদাপ্রভুর লোকদের বিরুদ্ধে শত্রু ঈগল পাখীর মত আসছে, কারণ লোকেরা আমার দেওয়া ব্যবস্থা অমান্য করেছে এবং আমার আইন-কানুনের বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি শিংগা বাজাও। মাবুদের বান্দাদের বিরুদ্ধে শত্রু ঈগল পাখীর মত আসছে, কারণ লোকেরা আমার দেওয়া ব্যবস্থা অমান্য করেছে এবং আমার শরীয়তের বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, সতর্কতার সঙ্কেতধ্বনি কর, আমার দেশের উপর শত্রু শকুনের মত উড়ছে, কারণ আমার প্রজারা আমার সঙ্গে সম্বন্ধের শর্ত ভঙ্গ করেছে, অমান্য করেছে আমার বিধান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমাদের ঠোঁটে শিঙা রাখো এবং শিঙা বাজিয়ে সতর্ক করে দাও| প্রভুর গৃহের ওপর ঈগল পাখীর মতো হও| ইস্রায়েলবাসীরা আমার চুক্তি ভঙ্গ করেছে| তারা আমার বিধি মান্য করেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তোমার মুখে শিঙ্গা দাও। সদাপ্রভুর গৃহের উপরে এক ঈগল পাখি আসছে, সদাপ্রভু। এটা ঘটছে কারণ লোকেরা আমার নিয়ম ভেঙ্গেছে এবং আমার নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করেছে।