Hosea 8:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদিও তারা জাতিদের মধ্যে লোকদের পণ দেয়, তবুও আমি এখন এদেরকে একত্র করবো; বাদশাহ্ ও শাসনকর্তাদের বোঝার ভারে তারা ক্রমশ কুঁজো হয়ে পড়ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও তারা নিজেদের অন্য জাতিদের কাছে বিক্রি করেছে, কিন্তু আমি এখন তাদের একত্রিত করব। পরাক্রান্ত রাজার অত্যাচারে তারা ক্রমশ ক্ষয়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদ্যপি তাহারা জাতিগণের মধ্যে [লোকদিগকে] পণ দেয়, তথাপি আমি এখন ইহাদিগকে একত্র করিব; রাজাধিরাজের বোঝায় তাহারা ক্রমশঃ ন্যূন হইয়া পড়িতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদ্যপি তাহারা জাতিগণের মধ্যে [লোকদিগকে] পণ দেয়, তথাপি আমি এখন ইহাদিগকে একত্র করিব; রাজাধিরাজের বোঝায় তাহারা ক্রমশঃ ন্যূন হইয়া পড়িতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদিও তারা বিভিন্ন জাতির সংগে টাকা দিয়ে বন্ধুত্ব করেছে তবুও এখন আমি তাদের একসংগে জড়ো করে শাস্তি দেব। তারা শাসনকর্তাদের রাজার অত্যাচারের তলায় ক্ষয় হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদিও তারা বিভিন্ন জাতির সংগে টাকা দিয়ে বন্ধুত্ব করেছে তবুও এখন আমি তাদের একসংগে জমায়েত করে শাস্তি দেব। তারা শাসনকর্তাদের বাদশাহ্র অত্যাচারের তলায় ক্ষয় হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পণের বিনিময়ে বিভিন্ন জাতির মধ্য থেকে তারা মিত্র জোগাড় করলেও এবার আমি তাদের একত্র করব এবং শাস্তি দেব তাদের। শীঘ্রই তারা যন্ত্রণায় শ্বাস টানবে আসিরিয়ার রাজা যখন তাদের নির্মম নিপীড়নে জর্জরিত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা জাতিগণের মধ্যে তাদের ‘প্রেমিকদের’ কাছে গিয়েছিল| কিন্তু আমি ইস্রায়েল জাতিদের একত্রিত করব| কিন্তু তাদের সেই প্রবল ক্ষমতাবান রাজার থেকে তাদের কিছুটা কষ্ট ভোগ করতেই হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমনকি যদিও তারা জাতিদের মধ্যে থেকে প্রেমিক ভাড়া করেছে, আমি এখন তাদের জড়ো করব। তারা শাসনকর্ত্তাদের রাজার নির্যাতনে নষ্ট হতে শুরু করেছে।