Hosea 8:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আফরাহীম গুনাহ্র কাজ হিসেবে অনেক কোরবানগাহ্ করেছে, এজন্য কোরবানগাহ্ সকল তার পক্ষে গুনাহ্স্বরূপ হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যদিও ইফ্রয়িম পাপবলির উদ্দেশে বহু বেদি নির্মাণ করেছে, কিন্তু সেগুলি পরিণত হয়েছে পাপ করার বেদিতে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইফ্রয়িম পাপের চেষ্টায় অনেক যজ্ঞবেদি করিয়াছে, এই জন্য যজ্ঞবেদি সকল তাহার পক্ষে পাপস্বরূপ হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইফ্রয়িম পাপের চেষ্টায় অনেক যজ্ঞবেদি করিয়াছে, এই জন্য যজ্ঞবেদি সকল তাহার পক্ষে পাপস্বরূপ হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“পাপ দূর করবার জন্য ইফ্রয়িম অনেক বেদী তৈরী করেছে, কিন্তু সেগুলো হয়েছে পাপ করবার বেদী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“গুনাহ্ দূর করবার জন্য আফরাহীম অনেক কোরবানগাহ্ তৈরী করেছে, কিন্তু সেগুলো হয়েছে গুনাহ্ করবার কোরবানগাহ্।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাপস্খালনের জন্য ইসরায়েল যত বেদী প্রতিষ্ঠা করবে, পাপের মাত্রা তাদের ততই বেড়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইফ্রয়িম অনেক বেশী করে পূজো বেদী তৈরি করেছে এবং সেটা তৈরি করাটা পাপ হয়েছে| সেই পূজো বেদীগুলো ইফ্রয়িমের পাপের পূজো বেদী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইফ্রয়িম অনেক যজ্ঞবেদী বৃদ্ধি করেছে পাপের নৈবেদ্যের জন্য, কিন্তু তার পরিবর্তে তারা পাপের যজ্ঞবেদীতে পরিণত হয়েছে।