Hosea 8:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তার জন্য আমার ব্যবস্থার দশ হাজার কথা লিখি; কিন্তু সেসব বিজাতীয়রূপে গণ্য করা হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের জন্য আমার বিধানে বহু বিষয় লিখেছিলাম, কিন্তু তারা সেগুলিকে বিজাতীয় বিষয় মনে করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহার জন্য আপন ব্যবস্থার দশ সহস্র কথা লিখি; সে সকল বিজাতীয়রূপে গণিত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহার জন্য আপন ব্যবস্থার দশ সহস্র কথা লিখি; কিন্তু সেই সকল বিজাতীয়রূপে গণিত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার আইন-কানুনের অনেক কথাই আমি তাদের জন্য লিখেছিলাম, কিন্তু তারা সেগুলো বিদেশী কোন কিছু বলে মনে করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার শরীয়তের অনেক কথাই আমি তাদের জন্য লিখেছিলাম, কিন্তু তারা সেগুলো বিদেশী কোন কিছু বলে মনে করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার জন্য আমি অসংখ্য বিধান লিখেছি, সে সবই তারা অদ্ভুত ও বিজাতীয় বলে পরিত্যাগ করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমনকি যদি আমি ইফ্রয়িমের জন্য 10,000 বিধিও রচনা করি তবু সেগুলোর দিকে সে এমন চোখে দেখবে যেন সেগুলো কোন অপরিচিতদের জন্য রচিত হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাদের জন্য আমার নিয়ম দশ হাজার বার লিখতে পারি, কিন্তু তারা এটা একটা অদ্ভুত বিষয় হিসাবে দেখবে।