Hosea 8:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা আমার উপহার-কোরবানী নিয়ে তার গোশ্‌ত উৎসর্গ করে ও তা খেয়ে ফেলে; মাবুদ তাদেরকে গ্রাহ্য করেন না; এখন তিনি তাদের অপরাধ স্মরণ করে তাদের গুনাহ্‌র প্রতিফল দেবেন, তারা মিসরে ফিরে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা আমার কাছে বলি-উপহার উৎসর্গ করে, এবং সেই মাংস তারা ভক্ষণও করে; কিন্তু সদাপ্রভু তাদের প্রতি সন্তুষ্ট নন। এবারে তিনি তাদের সব দুষ্টতার কথা স্মরণ করবেন এবং তাদের পাপের শাস্তি দেবেন; তারা আবার মিশরে ফিরে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার উপহার-বলি লইয়া তাহারা মাংস বলি দেয় ও তাহা খাইয়া ফেলে; সদাপ্রভু তাহাদিগকে গ্রাহ্য করেন না; এখন তিনি তাহাদের অপরাধ স্মরণ করিয়া তাহাদের পাপের প্রতিফল দিবেন, তাহারা মিসরে ফিরিয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার উপহার-বলি লইয়া তাহারা মাংস বলি দেয় ও তাহা খাইয়া ফেলে; সদাপ্রভু তাহাদিগকে গ্রাহ্য করেন না; এখন তিনি তাহাদের অপরাধ স্মরণ করিয়া তাহাদের পাপের প্রতিফল দিবেন, তাহারা মিসরে ফিরিয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা আমার উদ্দেশে পশু-উৎসর্গ করে তার মাংস খায় কিন্তু আমি সদাপ্রভু তাদের উপর সন্তুষ্ট নই। এখন আমি তাদের দুষ্টতার কথা স্মরণ করে তাদের পাপের শাস্তি দেব; তারা মিসরে ফিরে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা আমার উদ্দেশে পশু-কোরবানী দিয়ে তার গোশ্‌ত খায় কিন্তু আমি মাবুদ তাদের উপর সন্তুষ্ট নই। এখন আমি তাদের দুষ্টতার কথা স্মরণ করে তাদের গুনাহের শাস্তি দেব; তারা মিসরে ফিরে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যদি আমার উদ্দেশে বলি উৎসর্গ করে এবং সেই বলির প্রসাদ খায়, তাহলেও আমি তা গ্রাহ্য করব না, কিছুতেই ভুলব না তাদের অপরাধ। তাদের পাপের দণ্ডবিধান করব, তাদের ফিরিয়ে পাঠাব মিশরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলবাসীরা বলি উৎসর্গ করতে ভালবাসে| তারা মাংস উৎসর্গ করে এবং তা খায়| প্রভু তাদের উৎসর্গ গ্রহণ করেন না| তিনি তাদের পাপগুলো মনে রাখেন এবং তিনি তাদের শাস্তি দেবেন| বন্দী হিসেবে তাদের মিশরে নিয়ে যাওয়া হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন আমার বলি উপহারের জন্য, তারা মাংস বলি দেয় এবং তা খায়, কিন্তু আমি, সদাপ্রভু, তাদের গ্রাহ্য করব না। এখন আমি তাদের পাপ মনে করব এবং তাদের পাপের শাস্তি দেব। তারা মিশরে ফিরে যাবে।