Hosea 8:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ ইসরাইল তার নির্মাতাকে ভুলে গেছে ও স্থানে স্থানে প্রাসাদ গেঁথেছে; এবং এহুদা অনেক প্রাচীর-বেষ্টিত নগর প্রস্তুত করেছে; কিন্তু আমি তার নগরে নগরে আগুন পাঠাব, সে সেখানকার দুর্গগুলো গ্রাস করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েল তার নির্মাতাকে ভুলে গেছে এবং বহু প্রাসাদ নির্মাণ করেছে; যিহূদা বহু নগরকে প্রাচীর দিয়ে সুরক্ষিত করেছে। কিন্তু তাদের নগরগুলির উপরে আমি অগ্নিবর্ষণ করব, যা তাদের দুর্গগুলিকে গ্রাস করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ ইস্রায়েল আপন নির্ম্মাতাকে ভুলিয়া গিয়াছে, ও স্থানে স্থানে প্রাসাদ গাঁথিয়াছে; এবং যিহূদা অনেক প্রাচীরবেষ্টিত নগর প্রস্তুত করিয়াছে; কিন্তু আমি তাহার নগরে নগরে অগ্নি পাঠাইব, সে তথাকার দুর্গ সকল গ্রাস করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ ইস্রায়েল আপন নির্মাতাকে ভুলিয়া গিয়াছে, ও স্থানে স্থানে প্রাসাদ গাঁথিয়াছে; এবং যিহূদা অনেক প্রাচীর-বেষ্টিত নগর প্রস্তুত করিয়াছে; কিন্তু আমি তাহার নগরে নগরে অগ্নি পাঠাইব, সে তথাকার দুর্গ সকল গ্রাস করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের লোকেরা নিজেদের সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে বড় বড় বাড়ী তৈরী করেছে; যিহূদার লোকেরা অনেক শহর দেয়াল দিয়ে ঘিরেছে। কিন্তু আমি তাদের শহরগুলোর উপরে আগুন পাঠাব যা তাদের সব দুর্গ পুড়িয়ে ফেলবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের লোকেরা নিজেদের সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে বড় বড় বাড়ী তৈরী করেছে; এহুদার লোকেরা অনেক শহর দেয়াল দিয়ে ঘিরেছে। কিন্তু আমি তাদের শহরগুলোর উপরে আগুন পাঠাব যা তাদের সব কেল্লা পুড়িয়ে ফেলবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল জাতি বিস্মৃত হয়েছে তার স্রষ্টাকে, তারা অনেক প্রাসাদ নির্মাণ করেছে, যিহুদা প্রতিষ্ঠা করেছে অনেক প্রাচীর-ঘেরা নগর, কিন্তু আমি তার নগরসমূহে অগ্নি সংযোগ করব সেই অগ্নি গ্রাস করবে তার সকল দূর্গ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েল রাজাদের প্রাসাদ তৈরি করে; কিন্তু তারা তাদের নিজেদের নির্মাতাকে ভুলে গেছে! এখন যিহূদা দুর্গ তৈরি করছে; কিন্তু আমি যিহূদার শহরগুলোর জন্যে আগুন পাঠাব; এবং সেই আগুন তার দুর্গগুলো ধ্বংস করে দেবে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল আমায় ভুলে গেছে, তার সৃষ্টিকর্ত্তাকে এবং প্রাসাদ নির্মাণ করেছে। যিহূদা অনেক শহরকে সুরক্ষিত করেছে, কিন্তু আমি তার শহরে আগুন পাঠাব; যা তার দুর্গগুলিকে ধ্বংস করবে।