Hosea 8:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা আমার কাছে কান্নাকাটি করে বলবে, হে আমার আল্লাহ্‌, আমরা ইসরাইল, তোমাকে জানি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েল আমার কাছে কেঁদে বলে, ‘হে আমাদের ঈশ্বর, আমরা তোমাকে স্বীকার করি!’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা আমার কাছে ক্রন্দন করিয়া বলিবে, হে আমার ঈশ্বর, আমরা ইস্রায়েল, তোমাকে জানি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা আমার কাছে ক্রন্দন করিয়া বলিবে, হে আমার ঈশ্বর, আমরা ইস্রায়েল, তোমাকে জানি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েল আমার কাছে কেঁদে কেঁদে বলেছে, ‘হে আমার ঈশ্বর, আমরা তোমাকে স্বীকার করছি।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইল আমার কাছে কেঁদে কেঁদে বলেছে, ‘হে আমার আল্লাহ্‌, আমরা তোমাকে স্বীকার করছি।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওরা আমাকে তাদের ঈশ্বর বলে ডাকলেও, নিজেদের আমার প্রজা বলে দাবী করলেও এবং আমাকে তারা জানে—এ কথা বললেও
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা আমার দিকে তীব্রস্বরে চিৎকার করে, ‘আমার ঈশ্বর, আমরা ইস্রায়েলবাসীরা আপনাকে জানি!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা আমার কাছে কাঁদবে, ‘আমাদের ঈশ্বর, আমরা যারা ইস্রায়েলে থাকি তোমাকে জানি।’