Hosea 8:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে সামেরিয়া, তিনি তোমার বাছুরের মূর্তি দূরে ফেলে দিয়েছেন; ওদের বিরুদ্ধে আমার ক্রোধের আগুন জ্বলে উঠলো; ওরা কত দেরিতে তারা বিশুদ্ধ হবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শমরিয়া, তোমাদের বাছুর-প্রতিমাগুলি ছুঁড়ে ফেলে দাও! তাদের প্রতি আমার ক্রোধ প্রজ্বলিত হচ্ছে। আর কত দিন শুচিশুদ্ধ হওয়ার কাজে তারা অক্ষম থাকবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে শমরিয়ে, তিনি তোমার বৎস-প্রতিমা দূরে ফেলিয়া দিয়াছেন; উহাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হইল; উহারা কত কাল বিলম্বে বিশুদ্ধ হইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে শমরিয়ে, তিনি তোমার বৎস-প্রতিমা দূরে ফেলিয়া দিয়াছেন; উহাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হইল; উহারা কত কাল বিলম্বে বিশুদ্ধ হইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে শমরিয়া, আমি তোমার বাছুর-প্রতিমা অগ্রাহ্য করেছি। সেগুলোর বিরুদ্ধে আমার ক্রোধের আগুন জ্বলছে। ভাল হতে তোমার লোকদের আর কত দিন লাগবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে সামেরিয়া, আমি তোমার বাছুর-মূর্তি অগ্রাহ্য করেছি। সেগুলোর বিরুদ্ধে আমার রাগের আগুন জ্বলছে। ভাল হতে তোমার লোকদের আর কত দিন লাগবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ঘৃণা করি শমরিয়ার স্বর্ণবৃষের উপাসনা, তাদের উপর জ্বলে ওঠে আমার ক্রোধ। কবে তারা প্রতিমাপূজা ত্যাগ করবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে শমরিয়া মূর্ত্তি ঈশ্বর তোমাদের গোবৎস মূর্ত্তি গ্রহণ করতে অস্বীকার করেছেন| ঈশ্বর বলেছেন, ‘আমি ইস্রায়েলবাসীদের বিরুদ্ধে খুবই রুদ্ধ|’ ইস্রায়েলবাসীরা তাদের পাপকাজের জন্য শাস্তি পাবে| কিছু কর্মী ঐ মূর্ত্তিগুলিকে তৈরি করছে, তারা ঈশ্বর নয়| শমরিয়ার বাছুর টুকরো টুকরো করে ভেঙ্গে ফেলা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভাববাদী বলে, “শমরিয়া, তিনি তোমার বাছুর ফেলে দিয়েছেন।” সদাপ্রভু বললেন, আমার রাগের আগুনে এই লোকেদের বিরুদ্ধে জ্বলবে। কতকাল এই লোকেরা অপবিত্র থাকবে?