Hosea 8:6 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা ইসরাইলের লোকেরাই ঐ বাছুর তৈরি করেছে; শিল্পকার তা গড়েছে, তা আল্লাহ্‌ নয়; বাস্তবিক সামেরিয়ার বাছুর খণ্ড-বিখণ্ড হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওই প্রতিমাগুলি ইস্রায়েল থেকেই সৃষ্ট! ওই বাছুর-প্রতিমাটি একজন কারিগর নির্মাণ করেছে; ওটি ঈশ্বর নয়। শমরিয়ার ওই বাছুর-প্রতিমাকে খণ্ড খণ্ড করে ফেলা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ইস্রায়েল হইতেই ঐ বৎস হইয়াছে; শিল্পকার তাহা গড়িয়াছে, তাহা ঈশ্বর নয়; বাস্তবিক শমরিয়ার বৎস খণ্ডবিখণ্ড হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ইস্রায়েল হইতেই ঐ বৎস হইয়াছে; শিল্পকার তাহা গড়িয়াছে, তাহা ঈশ্বর নয়; বাস্তবিক শমরিয়ার বৎস খণ্ডবিখণ্ড হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই বাছুর ইস্রায়েলের লোকেরাই তৈরী করেছে। একজন কারিগর সেটা গড়েছে; ওটা তো ঈশ্বর নয়। শমরিয়ার ঐ বাছুরটাকে ভেংগে টুকরা টুকরা করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই বাছুর ইসরাইলের লোকেরাই তৈরী করেছে। একজন কারিগর সেটা গড়েছে; ওটা তো আল্লাহ্‌ নয়। সামেরিয়ার ঐ বাছুরটাকে ভেংগে টুকরা টুকরা করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এক ইসরায়েলী শিল্পীই এই মূর্তি গড়েছে কোনভাবেই সেটা ঈশ্বর নয়। শমরিয়ায় পূজিত সেই স্বর্ণবৃষ হবে চূর্ণ বিচূর্ণ।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ এই প্রতিমা ইস্রায়েল থেকে এসেছে; একজন শিল্পকার তৈরী করেছে; এটি ঈশ্বর নয়! শমরিয়ার বাছুর খণ্ড খণ্ড করে ভাঙ্গা হবে।