Hosea 8:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তারা বায়ুরূপ বীজ বপন করে, ঝঞ্ঝারূপ শস্য কাটবে; তার ক্ষেতে শস্য নেই; চারা শস্য দেবে না; শস্য দিলেও বিদেশীরা তা গ্রাস করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তারা বায়ুস্বরূপ বীজবপন করে এবং ঘূর্ণিবায়ুস্বরূপ শস্য কাটে। সেগুলির শিষের মাথায় শস্যদানা থাকে না, তাই তাতে কোনো ময়দা তৈরি হবে না। যদি তাতে শস্যদানা উৎপন্ন হত, তাহলে বিদেশিরা তা খেয়ে ফেলত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তাহারা বায়ুরূপ বীজ বপন করে, ঝঞ্ঝারূপ শস্য কাটিবে; তাহার ক্ষেত্রে শস্য নাই; চারা শস্য দিবে না; শস্য দিলেও বিদেশিগণ তাহা গ্রাস করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তাহারা বায়ুরূপ বীজ বপন করে, ঝঞ্ঝারূপ শস্য কাটিবে; তাহার ক্ষেত্রে শস্য নাই; চারা শস্য দিবে না; শস্য দিলেও বিদেশিগণ তাহা গ্রাস করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তারা তো বাতাস বোনে আর শেষে ঘূর্ণিঝড় কাটে। শস্যের শীষে কোন দানা নেই; তা থেকে ময়দা হবে না। যদি তাতে কিছু হয়ও তবে তা বিদেশীরা গ্রাস করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তারা তো বাতাস বোনে আর শেষে ঘূর্ণিঝড় কাটে। শস্যের শীষে কোন দানা নেই; তা থেকে ময়দা হবে না। যদি তাতে কিছু হয়ও তবে তা বিদেশীরা গ্রাস করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল বাতাস বপন করে আর ঝড়ের ফসল কাটে, তাদের শস্যক্ষেত্রে গাছে কোনও শীষ নেই, তাতে উৎপন্ন হয় না কোনও ফসল, যদিও হয়, তবে সেই ফসল বিজাতীরা গ্রাস করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা নির্বোধের মত একটা কাজ করেছিল এবং সেটা ছিল যেন বাতাস রোপণ করবার চেষ্টার মত| তারা কেবল কষ্ট পাবে| তারা কেবল মাত্র সাইক্লোনের মত শস্য পাবে| মাঠে শস্য বাড়বে; কিন্তু সে শস্য কোন খাদ্য দেবে না| এমনকি যদি কিছু জন্মায়, তবে অপরিচিতরাই তা খেয়ে নেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ লোকেরা বাতাস রোপণ করেছে এবং ঘূর্ণিঝড় কাটবে। দাঁড়িয়ে থাকা শস্য গুলোর শিস নেই; এটি কোন আটা উত্পাদন করে না। যদি এটি পরিপক্কতা পায় বিদেশীরা তা গ্রাস করবে।