Hosea 8:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওরা তো আশেরিয়া দেশ গেল, সে এমন বন্য গাধা, যে একাকী থাকে; আফরাহীম প্রেমিকদেরকে পণ দিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেমন কোনো বুনো গর্দভ একা একা বিচরণ করে, সেভাবেই তারা আসিরিয়ায় গিয়েছিল। ইফ্রয়িম প্রেমিকদের কাছে নিজেকে বিক্রি করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহারা ত অশূরে গেল, সে এমন বন্য গর্দ্দভ, যে একাকী থাকে; ইফ্রয়িম প্রেমিকদিগকে পণ দিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহারা ত অশূরে গেল, সে এমন বন্য গর্দভ, যে একাকী থাকে; ইফ্রয়িম প্রেমিকদিগকে পণ দিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একা একা ঘুরে বেড়ানো বুনো গাধার মতই তারা আসিরিয়া পর্যন্ত গেছে। ইফ্রয়িম টাকা দিয়ে প্রেমিকদের এনেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একা একা ঘুরে বেড়ানো বুনো গাধার মতই তারা আশেরিয়া পর্যন্ত গেছে। আফরাহীম টাকা দিয়ে প্রেমিকদের এনেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একগুঁয়ে গর্দভের মত ইসরায়েল নিজের পথে চলেছে, তারা আসিরিয়ার কাছে গেছে সাহায্যের জন্য, রক্ষার বিনিময়ে অন্যান্য জাতিকে অর্থ দিয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইফ্রয়িম তাকে তোষামোদ করেছিল| বন্য গাধার মত সে ঘুরতে ঘুরতে অশূরীয়তে গিয়ে পৌঁছেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তারা অশূরে বন্য গাধার মত একা গেছে। ইফ্রয়িম তার জন্য প্রেমিকা ভাড়া নিয়েছে।