Hosea 9:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ইসরাইল, জাতিদের মত তুমি আনন্দ উল্লাসে ব্যস্ত থেকো না, কেননা তুমি তোমার আল্লাহ্‌কে ত্যাগ করে জেনা করছো, শস্যের প্রত্যেক খামারে পতিতার বেতন ভালবেসেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েল, তুমি আনন্দিত হোয়ো না; অন্যান্য জাতিদের মতো উল্লাসে মেতে উঠো না। কারণ তোমার ঈশ্বরের কাছে তুমি অবিশ্বস্ত হয়েছ; প্রত্যেকটি শস্য মাড়াইয়ের খামারে বেশ্যাবৃত্তির পারিশ্রমিক তোমার প্রীতিজনক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ইস্রায়েল, জাতিগণের ন্যায় তুমি উল্লাসে আনন্দ করিও না, কেননা তুমি আপন ঈশ্বরকে ছাড়িয়া ব্যভিচার করিতেছ, শস্যের প্রত্যেক খামারে পণ ভালবাসিতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ইস্রায়েল, জাতিগণের ন্যায় তুমি আনন্দ উল্লাসে আনন্দ করিও না, কেননা তুমি আপন ঈশ্বরকে ছাড়িয়া ব্যভিচার করিতেছ, শস্যের প্রত্যেক খামারে পণ ভালবাসিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ইস্রায়েল, অন্যান্য জাতিদের মত তুমি আনন্দের উৎসব কোরো না। তুমি তো তোমার ঈশ্বরকে ত্যাগ করে তাঁর প্রতি অবিশ্বস্ত হয়েছ; প্রত্যেকটি খামারে তুমি বেশ্যার পাওনা পেয়ে খুশী হয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ইসরাইল, অন্যান্য জাতিদের মত তুমি আনন্দের উৎসব কোরো না। তুমি তো তোমার আল্লাহ্‌কে ত্যাগ করে তাঁর প্রতি অবিশ্বস্ত হয়েছ; প্রত্যেকটি খামারে তুমি বেশ্যার পাওনা পেয়ে খুশী হয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ইসরায়েল, উল্লসিত হয়ো না, অন্যান্য জাতির মত উৎসবের আনন্দে মেতে উঠো না, তুমি তোমার ঈশ্বরকে পরিত্যাগ করেছ, অবিশ্বস্ত হয়েছ তাঁর প্রতি। সারাদেশে তুমি বারবণিতার মত নিজেকে বিকিয়ে দিয়েছ বেলদেবের কাছে এবং ক্ষেতের ফসলকে তার দান বলে মাথায় তুলে নিয়েছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েল, তোমরা অন্য জাতির মতো উৎসব কোরো না, আনন্দিত হয়ো না! তোমরা পতিতার মতো ব্যবহার করেছো এবং তোমরা ঈশ্বরকে পরিত্যাগ করেছো| প্রত্যেক মাড়াইয়ের জমিতে তোমরা যৌন পাপ কাজ করেছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে ইস্রায়েল, আনন্দ কোরো না, অন্য লোকদের মত আনন্দ কোরো না। কারণ তোমরা অবিশ্বস্ত হয়ে আসছো, তোমাদের ঈশ্বরকে পরিত্যাগ করেছ। তুমি বেশ্যাদের সব খামারের বেতন নিতে ভালবাসো।