Hosea 9:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আফরাহীমের গৌরব পাখির মত উড়ে যাবে; না প্রসব, না গর্ভ, না গর্ভধারণ হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইফ্রয়িমের গৌরব পাখির মতো উড়ে যাবে, প্রসব, গর্ভাবস্থা, গর্ভধারণ কিছুই হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইফ্রয়িমের গৌরব পক্ষীর ন্যায় উড়িয়া যাইবে; না প্রসব, না গর্ভ, না গর্ভধারন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইফ্রয়িমের গৌরব পক্ষীর ন্যায় উড়িয়া যাইবে; না প্রসব, না গর্ভ, না গর্ভধারণ হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইফ্রয়িমের গৌরব পাখীর মত উড়ে যাবে; তখন সন্তানের জন্ম হবে না, কেউ গর্ভবতী হবে না এবং কেউ সন্তান গর্ভে ধরবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আফরাহীমের গৌরব পাখীর মত উড়ে যাবে; তখন সন্তানের জন্ম হবে না, কেউ গর্ভবতী হবে না এবং কেউ সন্তান গর্ভে ধরবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের মহত্ত্ব ও মর্যাদা পাখির মত উড়ে পালাবে, তাদের আর কোন সন্তানের জন্ম হবে না, নারীরা গর্ভধারণ করবে না বা গর্ভাধানও হবে না,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একটি পাখীর মতোই ইফ্রয়িমের মহিমা উড়ে যাবে| সেখানে আর কেউ গর্ভবতী হবে না| কোন জন্ম হবে না, কোন শিশু থাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন ইফ্রয়িম, তাদের গৌরব পাখির মত উড়ে যাবে। সেখানে জন্ম হবে না, গর্ভ হবে না এবং গর্ভধারণও হবে না।