Hosea 9:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
টায়ারকে আমি যেমন দেখেছি, আফরাহীমও সেই রকম সুন্দর স্থানে রোপিত; কিন্তু আফরাহীম তার সন্তানদেরকে বাইরে ঘাতকের কাছে নিয়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি ইফ্রয়িমকে সোরের মতো দেখেছি, যে এক মনোরম স্থানে রোপিত। কিন্তু ইফ্রয়িম তার ছেলেমেয়েদের ঘাতকের কাছে নিয়ে আসবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সোরকে আমি যেমন দেখিয়াছি, ইফ্রয়িমও সেই প্রকার রম্য স্থানে রোপিত; কিন্তু ইফ্রয়িম আপন সন্তানগণকে বাহিরে ঘাতকের নিকটে লইয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সোরকে আমি যেমন দেখিয়াছি, ইফ্রয়িমও সেই প্রকার রম্য স্থানে রোপিত; কিন্তু ইফ্রয়িম আপন সন্তানগণকে বাহিরে ঘাতকের নিকটে লইয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইফ্রয়িমকে আমি সোরের মত সুন্দর জায়গায় লাগানো দেখেছি। কিন্তু ইফ্রয়িম তার সন্তানদের বের করে নিয়ে যাবে তার কাছে যে তাদের মেরে ফেলবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আফরাহীমকে আমি টায়ারের মত সুন্দর জায়গায় লাগানো দেখেছি। কিন্তু আফরাহীম তার সন্তানদের বের করে নিয়ে যাবে তার কাছে যে তাদের মেরে ফেলবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, আমি দেখতে পাচ্ছ ওদের সন্তানদের তাড়া করে ধরে হত্যা করা হচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি দেখতে পাচ্ছি যে ইফ্রয়িম তার সন্তানদের ফাঁদের দিকে নিয়ে যাচ্ছে| ইফ্রয়িম তার সন্তানদের হত্যাকারীর দিকে নিয়ে যাচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি ইফ্রয়িমকে দেখেছি, ঠিক যেমন সোরকে, ঘাদিন জায়গায় রোপিত, কিন্তু ইফ্রয়িম তার সন্তানদের বাইরে এক জনের কাছে নিয়ে আসবে যে তাদের মেরে ফেলবে।”