Hosea 9:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গিল্গলে তাদের সমস্ত দুষ্টামি দেখা যায়, বস্তুত সেখানে তাদের প্রতি আমার ঘৃণা জন্মেছিল; আমি তাদের কর্মকাণ্ডের নাফরমানীর জন্য আমার গৃহ থেকে তাদেরকে তাড়িয়ে দেব, আর ভালবাসব না, তাদের কর্মকর্তারা সকলে বিদ্রোহী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“গিল্গলে তাদের প্রতিটি দুষ্টতার জন্য, আমি সেখানে তাদের ঘৃণা করেছিলাম। তাদের পাপপূর্ণ সমস্ত কাজের জন্য আমার গৃহ থেকে আমি তাদের বিতাড়িত করব। আমি আর তাদের ভালোবাসব না; কারণ তাদের নেতারা সবাই বিদ্রোহী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গিল্গলে তাহাদের সমস্ত দুষ্টামি [দেখা যায়], বস্তুতঃ সেখানে তাহাদের প্রতি আমার ঘৃণা জন্মিয়াছিল; আমি তাহাদের কর্ম্মকাণ্ডের দুষ্টতা প্রযুক্ত আমার গৃহ হইতে তাহাদিগকে তাড়াইয়া দিব, আর ভালবাসিব না, তাহাদের অধ্যক্ষগণ সকলে বিদ্রোহী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গিল্গলে তাহাদের সমস্ত দুষ্টামি দেখা যায়, বস্তুতঃ সেখানে তাহাদের প্রতি আমার ঘৃণা জন্মিয়াছিল; আমি তাহাদের কর্মকাণ্ডের দুষ্টতা প্রযুক্ত আমার গৃহ হইতে তাহাদিগকে তাড়াইয়া দিব, আর ভালবাসিব না, তাহাদের অধ্যক্ষগণ সকলে বিদ্রোহী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “গিল্গলে তারা তাদের সব দুষ্টতা শুরু করেছিল, আর সেখানে আমি তাদের ঘৃণা করতে লাগলাম। তাদের পাপের জন্য আমার লোকদের মধ্য থেকে আমি তাদের তাড়িয়ে বের করে দেব। আমি তাদের আর ভালবাসব না; তাদের নেতারা সবাই বিদ্রোহী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “গিল্গলে তারা তাদের সব দুষ্টতা শুরু করেছিল, আর সেখানে আমি তাদের ঘৃণা করতে লাগলাম। তাদের গুনাহের জন্য আমার বান্দাদের মধ্য থেকে আমি তাদের তাড়িয়ে বের করে দেব। আমি তাদের আর মহব্বত করব না; তাদের নেতারা সবাই বিদ্রোহী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, গিলগলেই শুরু হয়েছিল তাদের সমস্ত দুষ্কর্ম, সেখানেই তাদের প্রতি আমার ঘৃণা জন্মেছিল। এই সমস্ত অপকর্মের জন্যই আমি তাদের আমার দেশ থেকে বিতাড়িত করব, আমি আর ভালবাসব না তাদের, কারণ তাদের নেতারা সকলেই আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের সব মন্দতা গিল্গলে রয়েছে| আমি সেখানে তাদের ঘৃণা করতে আরম্ভ করেছি| আমি তাদের আমার বাড়ি ছাড়তে বলপ্রয়োগ করব কারণ তারা সব পাপ কাজ করেছে| আমি তাদের আর কখনোই ভালবাসব না| তাদের নেতারা বিদ্রোহী, তারা আমার বিরুদ্ধে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গিলগলে তাদের সমস্ত পাপের জন্য, সেখান থেকে আমি তাদের ঘৃণা করতে শুরু করি। তাদের পাপ কাজের জন্য, আমি তাদের আমার গৃহ থেকে বার করে দেব। আমি আর তাদের ভালবাসব না; তাদের সমস্ত আধিকারিক হল বিদ্রোহী।