Hosea 9:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
খামার কিংবা আঙ্গুরপেষণস্থান তাদের খাদ্য দেবে না; তারা নতুন আঙ্গুর-রস থেকে বঞ্চিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শস্য মাড়াইয়ের খামার কিংবা দ্রাক্ষাপেষাই কল লোকেদের খাদ্য জোগাবে না; নতুন দ্রাক্ষারস লোকেদের জন্য অপ্রতুল হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
খামার কিম্বা দ্রাক্ষাপেষণস্থান তাহাদের খাদ্য দিবে না; তাহারা নূতন দ্রাক্ষারসে বঞ্চিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
খামার কিম্বা দ্রাক্ষাপেষণস্থান তাহাদের খাদ্য দিবে না; তাহারা নূতন দ্রাক্ষারসে বঞ্চিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে খামার ও আংগুর মাড়াইয়ের জায়গা লোকদের খাবার দেবে না; তারা নতুন আংগুর-রস পাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে খামার ও আংগুর মাড়াইয়ের জায়গা লোকদের খাবার দেবে না; তারা নতুন আংগুর-রস পাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সেদিনের আর দেরী নেই যেদিন তোমরা পর্যাপ্ত ফসল পাবে না, পাবে না জলপাই তেল, একফোটা সুরাও থাকবে না তোমাদের জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ওই মাড়াইয়ের জমি থেকে পাওয়া শস্য যথেষ্ট পরিমাণে ইস্রায়েলকে খাদ্য দেবে না| সেখানে ইস্রায়েলের জন্য যথেষ্ট পরিমাণে দ্রাক্ষারসও থাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সেই খামার এবং আঙ্গুর পেষণ স্থান তাদের খাওয়াবে না; নতুন আঙ্গুর রস তাকে ব্যর্থ করবে।