Hosea 9:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা মাবুদের দেশে বাস করবে না; কিন্তু আফরাহীম মিসরে ফিরে যাবে, আর তারা আশেরিয়া দেশে নাপাক দ্রব্য ভোজন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সদাপ্রভুর দেশে থাকতে পারবে না; ইফ্রয়িম মিশরে ফিরে যাবে এবং আসিরিয়ায় গিয়ে অশুচি খাবার খাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা সদাপ্রভুর দেশে বাস করিবে না; কিন্তু ইফ্রয়িম মিসরে ফিরিয়া যাইবে, আর তাহারা অশূরে অশুচি দ্রব্য ভোজন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা সদাপ্রভুর দেশে বাস করিবে না; কিন্তু ইফ্রয়িম মিসরে ফিরিয়া যাইবে, আর তাহারা অশূরে অশুচি দ্রব্য ভোজন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সদাপ্রভুর দেশে থাকবে না; ইফ্রয়িম মিসরে ফিরে যাবে এবং আসিরিয়ার অশুচি খাবার খাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা মাবুদের দেশে থাকবে না; আফরাহীম মিসরে ফিরে যাবে এবং আশেরিয়ার নাপাক খাবার খাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের দেওয়া দেশে তোমরা বাস করতে পারবে না, ইসরায়েলকে আবার ফিরে যেতে হবে মিশরে। আর আসিরিয়ায় তাদের নিষিদ্ধ অশুচি খাদ্য গ্রহণ করতে হেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েল জাতি প্রভুর দেশে বাস করতে পারবে না| ইফ্রয়িম মিশরে ফিরে যাবে| যে খাদ্যগুলো তাদের খাওয়া উচিত নয়, সেই খাদ্যগুলি তারা অশূরীয়তে খাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সদাপ্রভুর দেশে আর বাস করবে না; বরং, ইফ্রয়িম মিশর দেশে ফিরে যাবে এবং একদিন তারা অশূরে অশুচি খাবার খাবে ।