Hosea 9:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা মাবুদের উদ্দেশে আঙ্গুর-রস নিবেদন করবে না এবং তাদের কোরবানীগুলো তাঁর তুষ্টিজনক হবে না; তাদের পক্ষে সেসব শোককারীদের খাদ্যের সমান হবে; যারা তা ভোজন করবে, তারা সকলে নাপাক হবে; বস্তুত তাদের খাদ্য তাদেরই ক্ষুধা মিটাবার জন্য হবে, তা মাবুদের গৃহে পৌঁছাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সদাপ্রভুর উদ্দেশে পেয়-নৈবেদ্য উৎসর্গ করবে না, কিংবা তাদের দেওয়া বিভিন্ন বলিও তাঁকে সন্তুষ্ট করতে পারবে না। এসব বলি তাদের কাছে বিলাপকারীদের খাদ্যের মতো হবে; যারাই সেগুলি খাবে, তারাই অশুচি হবে। এই খাবার হবে তাদের নিজেদের জন্য; এগুলি সদাপ্রভুর মন্দিরে আসবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা সদাপ্রভুর উদ্দেশে দ্রাক্ষারস নিবেদন করিবে না, এবং তাহাদের বলিদান সকল তাঁহার তুষ্টিজনক হইবে না; তাহাদের পক্ষে সে সকল শোককারীদের খাদ্যের সমান হইবে; যাহারা তাহা ভোজন করিবে, তাহারা সকলে অশুচি হইবে; বস্তুতঃ তাহাদের খাদ্য তাহাদেরই ক্ষুধা নিবৃত্তির জন্য হইবে, তাহা সদাপ্রভুর গৃহে উপস্থিত হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা সদাপ্রভুর উদ্দেশে দ্রাক্ষারস নিবেদন করিবে না, এবং তাহাদের বলিদান সকল তাঁহার তুষ্টিজনক হইবে না; তাহাদের পক্ষে সেই সকল শোককারীদের খাদ্যের সমান হইবে; যাহারা তাহা ভোজন করিবে, তাহারা সকলে অশুচি হইবে; বস্তুতঃ তাহাদের খাদ্য তাহাদেরই ক্ষুধা নিবৃত্তির জন্য হইবে, তাহা সদাপ্রভুর গৃহে উপস্থিত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সদাপ্রভুর উদ্দেশে আংগুর-রস দিয়ে ঢালন-উৎসর্গ করবে না এবং তাদের পশু-উৎসর্গগুলোও তাঁকে সন্তুষ্ট করবে না। ঐ রকম উৎসর্গ তাদের কাছে শোক প্রকাশকারীদের খাবারের মতই হবে; যারা তা খাবে তারা সবাই অশুচি হবে। সেই খাবার তাদের নিজেদের খিদে মিটাবার জন্যই হবে, তা সদাপ্রভুর ঘরে আসবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা মাবুদের উদ্দেশে আংগুর-রস দিয়ে ঢালন-কোরবানী করবে না এবং তাদের পশু-কোরবানীগুলোও তাঁকে সন্তুষ্ট করবে না। ঐ রকম কোরবানী তাদের কাছে শোক প্রকাশকারীদের খাবারের মতই হবে; যারা তা খাবে তারা সবাই নাপাক হবে। সেই খাবার তাদের নিজেদের খিদে মিটাবার জন্যই হবে, তা মাবুদের ঘরে আসবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের উদ্দেশে তারা আর দ্রাক্ষারস নিবেদন করতে পারবে না, অথবা পারবে না বলি উৎসর্গ করতে। তাদের খাদ্যবস্তু হবে মৃত্যুজনিত শোকার্তদের অন্নের সামিল এবং সেই অন্ন যারা গ্রহণ করবে তারা হবেসকলেই অশুচি। কারণ তাদের অন্ন শুধু ক্ষুন্নিবৃত্তির জন্য, পরমেশ্বরের মন্দিরে তা নিবেদনের অযোগ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েল জাতি প্রভুকে দ্রাক্ষারস নৈবেদ্য দেবে না| তারা তার কাছে বলি উৎসর্গ করবে না| তাদের উৎসর্গীকৃত খাদ্য শেষের সময়কার খাদ্যের মতো মনে হবে| তারা যা খাবে তা অপরিচ্ছন্ন হবে| তাদের রুটি প্রভুর মন্দিরে যাবে না- তা তাদের নিজেদেরই খেতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সদাপ্রভুর উদ্দেশ্যে আঙ্গুর রসের নৈবেদ্য উত্সর্গ করবে না, তারা তাঁর খুশি কারণ হবে না। তাদের বলিদান তাদের কাছে শোকের খাবারের মত হবে, যারা এটি খাবে তারা অপবিত্র হবে। কারণ তাদের খাবার শুধু তাদের জন্যই হবে; তা সদাপ্রভুর গৃহে আসতে পারবে না।