Hosea 9:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ দেখ, তারা ধ্বংসস্থান থেকে পালিয়ে গেল, তবুও মিসর তাদেরকে একত্র করবে, মোফ তাদেরকে দাফন করবে, তাদের রূপার মনোহর দ্রব্যগুলো বিছুটিগাছের অধিকার হবে, তাদের সকল তাঁবুতে কাঁটাগাছ জন্মাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যদিও বিনাশ এড়িয়ে যায়, মিশর তাদের একত্র করবে এবং মোফ তাদের কবর দেবে। তাদের রুপোর পাত্রগুলি হবে বিছুটি গাছের অধিকার, তাদের তাঁবুগুলি ছেয়ে যাবে কাঁটাঝোপে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ দেখ, তাহারা ধ্বংসস্থান হইতে পলায়ন করিল, [তথাপি] মিসর তাহাদিগকে একত্র করিবে, মোফ তাহাদিগকে কবর দিবে, তাহাদের রৌপ্যময় মনোহর দ্রব্য সকল বিছুটিবৃক্ষের অধিকার হইবে, তাহাদের তাম্বু সকলে কন্টকবৃক্ষ জন্মিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ দেখ, তাহারা ধ্বংসস্থান হইতে পলায়ন করিল, [তথাপি] মিসর তাহাদিগকে একত্র করিবে, মোফ তাহাদিগকে কবর দিবে, তাহাদের রৌপ্যময় মনোহর দ্রব্য সকল বিছুটিবৃক্ষের অধিকার হইবে, তাহাদের তাম্বু সকলে কণ্টকবৃক্ষ জন্মিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন তারা ধ্বংসের হাত থেকে পালিয়ে যাবে তখন মিসর তাদের জড়ো করবে এবং মোফ শহরে তাদের কবর দেবে। তাদের জমা করা রূপা আর তাদের বাসস্থান আগাছা ও কাঁটাগাছে ঢেকে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন তারা ধ্বংসের হাত থেকে পালিয়ে যাবে তখন মিসর তাদের জড়ো করবে এবং মেম্ফিস শহরে তাদের দাফন করবে। তাদের জমা করা রূপা আর তাদের বাসস্থান আগাছা ও কাঁটাগাছে ঢেকে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিপর্যয় এলে মানুষ যেদিন ছত্রভঙ্গ হয়েছড়িয়ে পড়বে, তখন মিশর তাদের একত্র করবে, একত্র করবে মেম্ফিসে সমাধিদানের জন্য। একদিন সেখানে ছিল তাদের রৌপ্য ও মূল্যবান সম্পদরাশির ভাণ্ডার, যেখানে ছিল তাদের গৃহ, তাদের বাসস্থান, সেখানে সেদিন জন্মাবে কাঁটাঝোঁপ, ছেয়ে যাবে গুল্মলতায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকরা সে দেশ ত্যাগ করেছে তার কারণ শত্রুরা তাদের সর্বস্ব নিয়ে নিয়েছে| কিন্তু মিশর লোকগুলোকেই নেবে| মোফ তাদের সমাহিত করবে| তাদের রূপোর কোষাগারে আগাছা জন্মাবে| যেখানে ইস্রায়েলীয়রা বাস করত সেখানে কাঁটাগাছ জন্মাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ, দেখ, যদি তারা ধ্বংস থাকে পালায়, মিশর তাদের একত্র করবে এবং মোফ তাদের কবর দেবে। তাদের রূপার সম্পতি, ধারালো কাঁটাঝোপ তাদের ধরবে এবং তাদের তাঁবু কাঁটায় ভর্তি হবে।