Hosea 9:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রতিফল দানের সময় উপস্থিত, দণ্ডের সময় উপস্থিত; এই কথা ইসরাইল জানুক যে, তারা ভাবে ‘নবী অজ্ঞান, রূহ্বিশিষ্ট লোক উন্মাদ’; এর কারণ হল তোমার অনেক অপরাধ ও অনেক বিদ্বেষ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের দণ্ডদানের দিন এগিয়ে আসছে, হিসেব নেওয়ার দিনও সমাগত; ইস্রায়েল জানুক একথা। যেহেতু তোমার পাপসকল অত্যন্ত বেশি এবং তোমার হিংস্রতা এত বিশাল যে, ভাববাদীও মূর্খ বিবেচিত হয়, অনুপ্রাণিত মানুষকে বাতিকগ্রস্ত মনে হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রতিফল-দানের সময় উপস্থিত, দণ্ডের সময় উপস্থিত, ইহা ইস্রায়েল জ্ঞাত হইবে; ভাববাদী অজ্ঞান, আত্মাবিষ্ট লোক উন্মত্ত; ইহার কারণ তোমার অপরাধের বাহুল্য ও বিদ্বেষের আধিক্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রতিফল দানের সময় উপস্থিত, দণ্ডের সময় উপস্থিত, ইহা ইস্রায়েল জ্ঞাত হইবে; ভাববাদী অজ্ঞান, আত্মাবিষ্ট লোক উন্মত্ত; ইহার কারণ তোমার অপরাধের বাহুল্য ও বিদ্বেষের আধিক্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েল যেন জেনে রাখে যে, শাস্তির দিন এসে গেছে, হিসাব-নিকাশের দিন উপস্থিত হয়েছে। তাদের পাপ সংখ্যায় অনেক এবং তারা ঈশ্বরকে এত ঘৃণা করে যে, তারা নবীকে বোকা আর ঈশ্বরের আত্মায় পাওয়া লোককে পাগল ভাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইল যেন জেনে রাখে যে, শাস্তির দিন এসে গেছে, হিসাব-নিকাশের দিন উপস্থিত হয়েছে। তাদের গুনাহ্ সংখ্যায় অনেক এবং তারা আল্লাহ্কে এত ঘৃণা করে যে, তারা নবীকে বোকা আর আল্লাহ্র রূহে পাওয়া লোককে পাগল ভাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দণ্ডবিধানের কাল সমাগত, তাদের সমুচিত শাস্তির দিন উপস্থিত, এ ঘটনা যখন ঘটবে,তখন ইসরায়েল সে কথা উপলব্ধি করবে। তোমরা বল, এই নবী মূর্খ, আত্মায় আবিষ্ট এই লোকটা উন্মাদ, তোমাদের অপরাধের মাত্রা ছাড়িয়ে গেছে বলেই আজ তোমরা আমাকে এত ঘৃণা কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাববাদীরা বলে, “ইস্রায়েল, এই বিষয়গুলি তোমরা শেখো: শাস্তির সময় এসেছে| তোমরা যে মন্দ কাজগুলো করেছিলে তার খেসারত দেবার সময় এসেছে|” কিন্তু ইস্রায়েলের লোকরা বলছে, “ভাববাদীরা নির্বোধ| ঈশ্বরের আত্মা বিশিষ্ট এই ব্যক্তিটি বিকৃত মস্তিষ্ক|” ভাববাদীরা বলছে, “তোমার খারাপ কাজের জন্যে এবং তোমার ঘৃণার জন্যও তুমি শাস্তি পাবে| তোমার কুৎসিত পাপ ও ঘৃণার জন্য তুমি শাস্তি পাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শাস্তির জন্য দিন আসছে; প্রতিফলের জন্য দিন আসছে। কারণ তোমাদের ভীষণ অপরাধ এবং ভীষণ বিরোধিতার জন্য, ইস্রায়েল জানবে যে, “ভাববাদী হল বোকা এবং আত্মায় পূর্ণ মানুষ পাগল।”