Isaiah 1:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সাদুমের শাসনকর্তারা, মাবুদের কালাম শোন,; আমুরার লোকেরা, আমাদের আল্লাহ্‌র শরীয়তে কান দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যারা সদোমের শাসক, তোমরা সদাপ্রভুর বাণী শোনো; তোমরা যারা ঘমোরার মানুষ, তোমরা আমাদের ঈশ্বরের বিধান শোনো!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদোমের শাসনকর্ত্তারা, সদাপ্রভুর বাক্য শ্রবণ কর; ঘমোরার প্রজাগণ, আমাদের ঈশ্বরের ব্যবস্থায় কর্ণপাত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদোমের শাসনকর্তারা, সদাপ্রভুর বাক্য শ্রবণ কর; ঘমোরার প্রজাগণ, আমাদের ঈশ্বরের ব্যবস্থায় কর্ণপাত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদোমের শাসনকর্তারা, সদাপ্রভুর বাক্য শোন। হে ঘমোরার লোকেরা, আমাদের ঈশ্বরের নির্দেশে কান দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে সাদুমের শাসনকর্তারা, মাবুদের কালাম শোন। হে আমুরার লোকেরা, আমাদের আল্লাহ্‌র নির্দেশে কান দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেম, তোমার শাসকবর্গ ও তোমার প্রজারা ঠিক সদোম-ঘমোরার লোকদের মত। শোন, প্রভু পরমেশ্বর তোমাকে কি বলছেন। আমাদের ঈশ্বরের উপদেশে মনোনিবেশ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সদোমের শাসনকর্তারা, তোমরা প্রভুর বার্তা শোন| ঘমোরার অধিবাসীগণ, তোমরা ঈশ্বরের শিক্ষামালা শোন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদোমের শাসনকর্তারা, তোমরা সদাপ্রভুর বাক্য শোন। হে ঘমোরার লোকেরা, তোমরা আমাদের ঈশ্বরের ব্যবস্থায় কান দাও।