Isaiah 1:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলছেন, তোমাদের অনেক কোরবানীর আমার প্রয়োজন কি? ভেড়ার পোড়ানো-কোরবানীতে ও পুষ্ট পশুর মেদে আমার আর রুচি নেই; ষাঁড়ের বা ভেড়ার, বা ছাগলের রক্তে আমি কোন আনন্দ পাই না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কী তোমাদের ভাবিয়েছে যে, তোমাদের অগণ্য সব বলি উৎসর্গ আমার প্রয়োজন?” সদাপ্রভু একথা বলেন। “আমার কাছে প্রয়োজনেরও বেশি হোমের পশু আছে, সব মেষ ও নধর পশুদের চর্বি আছে; ষাঁড়, মেষশাবক ও ছাগলের রক্তে আমার কোনও আনন্দ নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহিতেছেন, তোমাদের বলিদানবাহুল্যে আমার প্রয়োজন কি? মেষের, হোমবলিতে ও পুষ্ট পশুর মেদে আমার আর রুচি নাই; বৃষের কি মেষের, কি ছাগের রক্তে আমার কিছু সন্তোষ নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু বলিতেছেন, তোমাদের বলিদান বাহুল্যে আমার প্রয়োজন কি? মেষের, হোমবলিতে ও পুষ্ট পশুর মেদে আমার আর রুচি নাই; বৃষের কি মেষের, কি ছাগের রক্তে আমার কিছু সন্তোষ নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “তোমাদের কোন পশু-উৎসর্গ আমার দরকার নেই। ভেড়া ও মোটাসোটা পশুর চর্বি দিয়ে পোড়ানো-উৎসর্গ যেন আমার গলা পর্যন্ত উঠেছে; গরু, ভেড়ার বাচ্চা ও ছাগলের রক্তে আমি কোন আনন্দ পাই না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “তোমাদের কোন পশু-কোরবানী আমার দরকার নেই। ভেড়া ও মোটাসোটা পশুর চর্বি দিয়ে পোড়ানো-কোরবানী যেন আমার গলা পর্যন্ত উঠেছে; গরু, ভেড়ার বাচ্চা ও ছাগলের রক্তে আমি কোন আনন্দ পাই না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি বলেন, তোমরা যে বলিদান আমার কাছে উৎসর্গ করে থাক, তোমরা কি ভাব যে এসব আমি চাই? তোমরা যে আমার উদ্দেশে হোমবলি ও নৈবেদ্য উৎসর্গ করে থাক—এ আমি অনেক পেয়েছি। এতে আমার আর রুচি নেই। মেষ, বৃষ ও ছাগরক্তে আমার অনীহা জেগেছে, আমি বড় ক্লান্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বলেছেন, “তোমরা কেন আমার উদ্দেশ্যে এত বলিদান করে চলেছ? তোমাদের পাঁঠার বলিতে এবং ষাঁড়, মেষ এবং ছাগলের মেদে আমার অরুচি ধরে গিয়েছে| আমি সন্তুষ্ট নই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু বলছেন, “তোমাদের প্রচুর বলিদানে আমার প্রয়োজন কি? আমি মেষের হোমবলি ও চর্বিযুক্ত পশুর চর্বি যথেষ্ট পেয়েছি; গরু, ভেড়ার বাচ্চা ও ছাগলের রক্তে আমি কোন আনন্দ পাই না।