Isaiah 1:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা যে আমার সাক্ষাতে উপস্থিত হয়ে আমার সমস্ত প্রাঙ্গণ পদতলে দলিত কর, তা তোমাদের কাছে কে চেয়েছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যখন আমার সামনে উপস্থিত হও, কে তোমাদের কাছে এরকম চেয়েছে যে, তোমরা আমার প্রাঙ্গণ পা দিয়ে মাড়াও?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা যে আমার সাক্ষাতে উপস্থিত হইয়া আমার প্রাঙ্গণ সকল পদতলে দলিত কর, ইহা তোমাদের কাছে কে চাহিয়াছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা যে আমার সাক্ষাতে উপস্থিত হইয়া আমার প্রাঙ্গণ সকল পদতলে দলিত কর, ইহা তোমাদের কাছে কে চাহিয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যে আমার কাছে উপস্থিত হয়ে আমার সব উঠান পায়ে মাড়াও, এ তোমাদের কাছে কে চেয়েছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যে আমার কাছে উপস্থিত হয়ে আমার সব উঠান পায়ে মাড়াও, এ তোমাদের কাছে কে চেয়েছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার উপাসনা করার সময় কে তোমাদের এসব আনতে বলেছে? আমার মন্দিরে এসে কে তোমাদের এইসব করতে বলেছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা, তোমরা যখন আমার কাছে প্রার্থনা করতে আস তখন তোমরা আমার উপাসনালয় প্রাঙ্গণের সবকিছুকে পদদলিত কর| তোমাদের এসব কে করতে বলল?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তোমরা আমার সামনে উপস্থিত হও, আমার উঠান পায়ে মাড়াও, এসব তোমাদের কাছে কে চেয়েছে?