Isaiah 1:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অসার নৈবেদ্য আর এনো না; ধূপ জ্বালানো আমার কাছে ঘৃণা লাগে; অমাবস্যা, বিশ্রামবার, মাহ্‌ফিলের আহ্বান— আমি অধর্মযুক্ত ঈদের সভাগুলো সইতে পারি না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অর্থহীন সব বলিদান আমার কাছে আর এনো না! তোমাদের ধূপদাহ আমার কাছে ঘৃণ্য মনে হয়। অমাবস্যা, সাব্বাথের দিন ও ধর্মীয় সভাগুলি— আমি তোমাদের এসব মন্দ জমায়েত সহ্য করতে পারি না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অসার নৈবেদ্য আর আনিও না; ধূপদাহ আমার ঘৃণিত; অমাবস্যা, বিশ্রামবার, সভার ঘোষণা—আমি অধর্ম্মযুক্ত পর্ব্বসভা সহিতে পারি না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অসার নৈবেদ্য আর আনিও না; ধূপদাহ আমার ঘৃণিত; অমাবস্যা, বিশ্রামবার, সভার ঘোষণা- আমি অধর্মযুক্ত পর্বসভা সহিতে পারি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অসার উৎসর্গের জিনিস তোমরা আর এনো না। তোমাদের ধূপ জ্বালানো আমার ঘৃণা লাগে। অমাবস্যা, বিশ্রামবার এবং ধর্মীয় সভা- তোমাদের পাপের দরুন আমি এই সব সভা সহ্য করতে পারি না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অসার কোরবানীর জিনিস তোমরা আর এনো না। তোমাদের ধূপ জ্বালানো আমার ঘৃণা লাগে। অমাবস্যা, বিশ্রামবার এবং ধর্মীয় মাহ্‌ফিল- তোমাদের গুনাহের দরুন আমি এই সব সভা সহ্য করতে পারি না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বৃথা তোমাদের এই নৈবেদ্য উপহার। তোমাদের জ্বালানো ঐ ধূপের গন্ধ আমার কাছে বিরক্তিকর। তোমাদের নতুন চাঁদের পার্বণ, সাব্বাথদিন ও তোমাদের ধর্মসভা আমার কাছে অসহ্য। তোমাদের পাপে সব কলুষিত হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই অসার নৈবেদ্য আমি চাই না| আমার উদ্দেশ্যে নিবেদিত ধুপধূনোর প্রজ্জ্বলনকে আমি ঘৃণা করি| অমাবস্যার দিনে, বিশ্রামের দিনে তোমাদের বিশেষ ভোজ বা প্রার্থনা সভাকে আমি সহ্য করতে পারি না| তোমাদের পবিত্র সমাবেশের দিনে পাপাচারকে আমি মনেপ্রাণে ঘৃণা করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অর্থহীন উপহার আর এনো না; ধূপ আমার জন্য জঘন্য বিষয়। অমাবস্যা, বিশ্রামবারের সভা, আমি কোনভাবেই এই অধার্মিকদের সভা সহ্য করতে পারি না।