Isaiah 1:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার প্রাণ তোমাদের অমাবস্যা ও নিরূপিত উৎসবগুলো ঘৃণা করে; সেসব আমার পক্ষে বোঝার মত হয়েছে, আমি সেসব বহন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের অমাবস্যার উৎসবগুলি ও নির্ধারিত সব পর্ব, আমার প্রাণ ঘৃণা করে। সেগুলি আমার পক্ষে এক বোঝাস্বরূপ, যেগুলির ভার বয়ে বয়ে আমি ক্লান্ত হয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রাণ তোমাদের অমাবস্যা ও নিরূপিত উৎসব সকল ঘৃণা করে; সে সকল আমার পক্ষে ক্লেশকর, আমি সে সকল বহনে পরিশ্রান্ত হইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রাণ তোমাদের অমাবস্যা ও নিরূপিত উৎসব সকল ঘৃণা করে; সেই সকল আমার পক্ষে ক্লেশকর, আমি সেই সকল বহন করিতে করিতে পরিশ্রান্ত হইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের সব অমাবস্যার উৎসব ও নির্দিষ্ট ভোজ-সভা ঘৃণা করি। এগুলো আমার কাছে বোঝার মত হয়েছে; এগুলোর ভার বয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের সব অমাবস্যার উৎসব ও নির্দিষ্ট মেজবানী-সভা ঘৃণা করি। এগুলো আমার কাছে বোঝার মত হয়েছে; এগুলোর ভার বয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের নতুন চাঁদের পার্বণ আর পবিত্র দিনগুলি আমি ঘৃণা করি। ওগুলি আমার পক্ষে বোঝা স্বরূপ, ওগুলি বহন করে করে আমি ক্লান্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের মাসিক (অমাবস্যা) অনুষ্ঠানাদি ও উৎসবকে ঘৃণা করি| ওগুলো আমার কাছে ভারী বিরক্তিকর| আমি ওগুলো আর সহ্য করতে পারি না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের অমাবস্যা ও নির্দিষ্ট পর্ব আমার আত্মা ঘৃণা করে। তারা আমার কাছে বোঝা; আমি তাদেরকে সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি।