Isaiah 1:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা মুনাজাতের জন্য হাত তুললে আমি তোমাদের থেকে আমার চোখ বন্ধ করে রাখব; যদিও অনেক মুনাজাত কর, তবুও শুনব না; তোমাদের হাত রক্তে পরিপূর্ণ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা প্রার্থনার উদ্দেশে যখন হাত প্রসারিত করো, তোমাদের কাছ থেকে আমি আমার দৃষ্টি লুকাব; তোমরা যদিও বহু প্রার্থনা উৎসর্গ করো, আমি তা শুনব না। কারণ তোমাদের হাত রক্তে পূর্ণ!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা অঞ্জলি প্রসারণ করিলে আমি তোমাদের হইতে আমার চক্ষু আচ্ছাদন করিব; যদ্যপি অনেক প্রার্থনা কর, তথাপি শুনিব না; তোমাদের হস্ত রক্তে পরিপূর্ণ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা অঞ্জলি প্রসারণ করিলে আমি তোমাদের হইতে আমার চক্ষু আচ্ছাদন করিব; যদ্যপি অনেক প্রার্থনা কর, তথাপি শুনিব না; তোমাদের হস্ত রক্তে পরিপূর্ণ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রার্থনার জন্য যখন তোমরা হাত তুলবে তখন আমি তোমাদের দিক থেকে আমার চোখ ফিরিয়ে নেব। যদিও বা অনেক প্রার্থনা কর আমি তা শুনব না, কারণ তোমাদের হাত রক্তে পূর্ণ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মুনাজাতের জন্য যখন তোমরা হাত তুলবে তখন আমি তোমাদের দিক থেকে আমার চোখ ফিরিয়ে নেব। যদিও বা অনেক মুনাজাত কর আমি তা শুনব না, কারণ তোমাদের হাত রক্তে পূর্ণ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যখন প্রার্থনার সময় উপর দিকে হাত তুলবে, আমি তোমাদের দিকে তাকাব না। তোমরা যত প্রার্থনাই কর না কেন, আমি তোমাদের প্রার্থনা শুনব না, কারণ তোমাদের হাত রক্তে রঞ্জিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা হাত তুলে আমার উদ্দেশ্যে প্রার্থনা জানালে আমি তোমাদের দিক থেকে চোখ ফিরিয়ে নেব| তোমরা বারে বারে প্রার্থনা করবে কিন্তু আমি তা শুনব না| কেন না তোমাদের হাত রক্তমাখা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তোমরা প্রার্থনার জন্য তোমাদের হাত বাড়াবে তখন আমি তোমাদের থেকে আমার চোখ আড়াল করে রাখব। যদিও তোমরা অনেক প্রার্থনা কর আমি শুনব না, তোমাদের হাত নির্দোষদের রক্তে পরিপূর্ণ।