Isaiah 1:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা নিজেদের ধুয়ে নাও, বিশুদ্ধ কর, আমার দৃষ্টিসীমা থেকে তোমাদের নাফরমানী কাজ দূর কর; কদাচরণ ত্যাগ কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা সেইসব ধুয়ে ফেলো ও নিজেদের শুচিশুদ্ধ করো। তোমাদের সব মন্দ কর্ম আমার দৃষ্টিপথ থেকে দূর করো! অন্যায় সব কর্ম করা থেকে নিবৃত্ত হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আপনাদিগকে ধৌত কর, বিশুদ্ধ কর, আমার নয়নগোচর হইতে তোমাদের ক্রিয়ার দুষ্টতা দূর কর; কদাচরণ ত্যাগ কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আপনাদিগকে ধৌত কর, বিশুদ্ধ কর, আমার নয়নগোচর হইতে তোমাদের ক্রিয়ার দুষ্টতা দূর কর; কদাচরণ ত্যাগ কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা নিজেদের খাঁটি কর, শুচি হও। আমার চোখের সামনে থেকে তোমাদের সব মন্দ কাজ দূর করে দাও; তা আর কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা নিজেদের খাঁটি কর, পাক-সাফ হও। আমার চোখের সামনে থেকে তোমাদের সব খারাপ কাজ দূর করে দাও; তা আর কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিজেদের ধুয়ে পরিষ্কার কর। আমার চোখের সামনে এই সব মন্দ ক্রিয়া কর্মের অনুষ্ঠান বন্ধ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন কর, শুদ্ধ কর এবং মন্দ কাজগুলি করা বন্ধ কর| আমি তোমাদের মন্দ কাজগুলি দেখতে চাই না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা নিজেদের ধুয়ে ফেল, শুচি হও। আমার চোখের সামনে থেকে তোমাদের খারাপ কাজ সরিয়ে দাও; মন্দ কাজ করা বন্ধ কর।