Isaiah 1:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সদাচরণ শিক্ষা কর, ন্যায়বিচারের অনুশীলন কর, জুলুমবাজ লোককে শাসন কর, এতিম লোকের বিচার নিষ্পত্তি কর, বিধবার পক্ষ সমর্থন কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যা ন্যায়সংগত, তাই করতে শেখো; ন্যায়বিচার অনুধাবন করো। অত্যাচারিত লোকেদের পাশে দাঁড়াও। পিতৃহীনদের পক্ষসমর্থন করো, বিধবাদের সপক্ষে ওকালতি করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাচরণ শিক্ষা কর, ন্যায়বিচারের অনুশীলন কর, উপদ্রবী লোককে শাসন কর, পিতৃহীন লোকের বিচার নিষ্পত্তি কর, বিধবার পক্ষ সমর্থন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাচরণ শিক্ষা কর, ন্যায়বিচারের অনুশীলন কর, উপদ্রবী লোককে শাসন কর, পিতৃহীন লোকের বিচার নিষপত্তি কর, বিধবার পক্ষ সমর্থন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা ভাল কাজ করতে শেখো, ন্যায়বিচার কর, অত্যাচারীদের সংশোধন কর, অনাথদের পক্ষে থাক, বিধবাদের মামলার তদারকি কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা ভাল কাজ করতে শেখো, ন্যায়বিচার কর, জুলুমবাজদের সংশোধন কর, এতিমদের পক্ষে থাক, বিধবাদের মামলার তদারকি কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অনাচার ত্যাগ কর এবং ন্যায়ের অনুশীলন করতে শেখ। দেখো, যেন ন্যায়বিচার অনুষ্ঠিত হয়, সাহায্য করো নিপীড়িতদের, অনাথ-আতুরের নিজস্ব অধিকার ফিরিয়ে দিও, রক্ষা করো বিধবাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভালো কাজ করতে শেখো| মানুষের সঙ্গে ভালো ব্যবহার কর, ন্যায়বিচারের অনুশীলন কর, অত্যাচারী, অনিষ্টকারী লোকদের শাস্তি বিধান কর, অনাথ ছেলেমেয়েদের পাশে দাঁড়াও, বিধবাদের সাহায্য কর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভাল করতে শেখো, ন্যায়বিচারের খোঁজ কর, নির্যাতিতদের সাহায্য কর, অনাথদের ন্যায় বিচার দাও, বিধবাদের রক্ষা কর।”