Isaiah 1:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আসমান শোন, হে দুনিয়া কান দাও, কেননা মাবুদ বলেছেন। আমি সন্তানদের লালন-পালন করেছি ও বড় করে তুলেছি, আর তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আকাশমণ্ডল শোনো! পৃথিবী কর্ণপাত করো! কারণ এই কথা সদাপ্রভু বলেছেন, “আমি ছেলেমেয়েদের লালনপালন ও ভরণ-পোষণ করেছি, কিন্তু তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আকাশমণ্ডল, শ্রবণ কর, পৃথিবী, কর্ণপাত কর, কেননা সদাপ্রভু বলিয়াছেন। আমি সন্তানদিগকে পালন ও পোষণ করিয়াছি, আর তাহারা আমার বিরুদ্ধে অধর্ম্মাচরণ করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আকাশমণ্ডল, শ্রবণ কর; পৃথিবী, কর্ণপাত কর, কেননা সদাপ্রভু বলিয়াছেন। আমি সন্তানদিগকে পালন ও পোষণ করিয়াছি, আর তাহারা আমার বিরুদ্ধে অধর্মাচরণ করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আকাশ শোন, হে পৃথিবী শোন, সদাপ্রভু বলছেন, “আমি ছেলেমেয়েদের লালন-পালন করেছি ও তাদের বড় করে তুলেছি, কিন্তু তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আসমান শোন, হে দুনিয়া শোন, মাবুদ বলছেন, “আমি ছেলেমেয়েদের লালন-পালন করেছি ও তাদের বড় করে তুলেছি, কিন্তু তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বললেন, আকাশ ও পৃথিবী, শোন আমার কথা! যে সন্তানদের আমি লালন পালন করলাম তারা বিদ্রোহ করল আমার বিরুদ্ধে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে স্বর্গ ও মর্ত্য শোন! প্রভু কথা বলছেন| প্রভু বলেন, “আমি আমার সন্তানদের জন্ম দিয়েছি| তাদের লালনপালন করেছি| কিন্তু আমার সন্তানরাই আমার বিরুদ্ধে অপরাধ করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে আকাশ শোন, হে পৃথিবী শোন, কারণ সদাপ্রভু বলেছেন, “আমি ছেলে মেয়েদের লালন পালন করেছি ও তাদের বড় করে তুলেছি, কিন্তু তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।