Isaiah 1:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যদি অসম্মত ও বিরুদ্ধাচারী হও, তবে তলোয়ার তোমাদের ধ্বংস করবে; কেননা মাবুদের মুখ এই কথা বলেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যদি তোমরা প্রতিরোধ ও বিদ্রোহ করো, তরোয়াল তোমাদের গ্রাস করবে,” কারণ সদাপ্রভুর মুখ একথা বলেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যদি অসম্মত ও বিরুদ্ধাচারী হও, তবে খড়্গভুক্ত হইবে; কেননা সদাপ্রভু মুখ এই কথা বলিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যদি অসম্মত ও বিরুদ্ধাচারী হও, তবে খড়্গভুক্ত হইবে; কেননা সদাপ্রভুর মুখ এই কথা বলিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যদি তোমরা বাধ্য হতে রাজী না হয়ে বিদ্রোহ কর তবে তলোয়ার তোমাদের ধ্বংস করবে।” সদাপ্রভু নিজেই এই কথা বলেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যদি তোমরা বাধ্য হতে রাজী না হয়ে বিদ্রোহ কর তবে তলোয়ার তোমাদের ধ্বংস করবে।” মাবুদ নিজেই এই কথা বলেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যদি আমাকে অগ্রাহ্য কর ও বিদ্রোহী হও তাহলে তোমাদের মৃত্যু অনিবার্য। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমার কথা না শুনলে তোমরা আমার বিরুদ্ধাচারী হবে এবং তোমাদের শত্রুরা তোমাদের ধ্বংস করবে|” প্রভু স্বয়ং ঐ কথাগুলি বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি তোমরা অস্বীকার কর এবং বিদ্রোহ কর, তবে তরোয়াল তোমাদের গ্রাস করবে।” কারণ সদাপ্রভুর মুখ এই কথা বলেছেন।